গলজিবস্তু বলতে কি বোঝায়?

গলজি বস্তু বলতে জীবদেহের কোষে অবস্থিত সিস্টার্নি ও ভেসিকল সহযোগে গঠিত অঙ্গাণুকে বোঝায়। এরা প্রধানত প্রাণিকোষে থাকে। তবে বহু উদ্ভিদকোষেও এদের দেখা যায়। এদের পর্যায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে সম্পর্ক আছে। হরমোন নিঃসরণেও এদের ভূমিকা আছে। কখনও কখনও এরা প্রোটিন সঞ্চয় করে।

ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি কিভাবে?

ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার ইবাদত ও আনুগত্য শিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, উঠাবসা কীভাবে করতে হবে তা জানতে পারি। সততা, ন্যায়পরায়নতা, দয়া, ক্ষমা, বিনয় নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি। লোভে, হিংসা, মিথ্যাচার, অহংকার, পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য্য, সহনশীলতা, পারস্পরিক … Read more

ইসলামকে সার্বজনীন ধর্ম বলা হয় কেন?

ইসলাম কোনো কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। অন্যান্য ধর্মের নামকরণ সে সব ধর্মের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে করা হয়েছে। কিন্তু ইসলাম সর্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণে কারও নামে কথা হয়নি। বরং মহান আল্লাহ ও রাসুলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথ জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম।

ক্যান্সার কী?

ক্যান্সার হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট প্রাণঘাতী টিউমার যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে সৃষ্টি হয়।

মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এ প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দু’বার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে।

মাইটোসিস কোথায় ঘটে?

প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন: কাণ্ড, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া ঘটে।

নিউক্লিয়াসের কাজ

কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত। নিউক্লিয়াস কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলীসহ সব ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এর নিউক্লিওলাস নিউক্লিক এসিড মজুদ করে ও প্রোটিন সংশ্লেষণ করে।

error: Content is protected !!