ক্রোমোসোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন?

জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন যা ক্রোমোসোমে অবস্থান করে। ক্রোমোসোমের কাজ হলো এই জিনকে ধারন করা এবং পিতা-মাতা হতে জিনকে সন্তানসন্ততিতে বহন করে নিয়ে জীবের বংশগতির ধারক ও বাহক বলা হয়।

সাইবার ক্রাইমের পরিচিতি বা ধরুন সমূহ

১। ম্যালওয়্যার২। ভাইরাস৩। হ্যাকিং৪। র‌্যানসমওয়্যার৫। স্পাইওয়্যার৬। কিলগার৭। হাইজ্যাকওয়্যার৮। পাসওয়ার্ড স্টিলার৯। ব্যাকডোর১০। রুটকিট১১। ওয়ার্ম১২। ট্রোজান হর্স১৩। ফিশিং১৪। ভিশিং১৫। স্নিকিং১৬। স্পুফিং১৭। ফামিং১৮। ফ্রাকিং১৯। রোগ সিকিউরিটি সফটওয়্যার২০। এডওয়্যার২১। হোক্স

অস্বাভাবিক কোষ বিভাজন কাকে বলে?

নিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষ উৎপন্ন হয়। কোনো কারণে এ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। একেই অস্বাভাবিক কোষ বিভাজন বলে। ক্যান্সার, টিউমার প্রভৃতি জটিল রোগ অস্বাভাবিক কোষ বিভাজনের ফল।

ড্রোউন কী?

ড্রোউন হলো এক ধরনের বিশেষ কৌটা বা ক্যান যা খাদ্য কৌটাজাতকরণে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়।

ক্লোসট্রিডিয়া কী?

ক্লোসট্রিডিয়া হলো মজুদকৃত খাদ্যবস্তুতে সংক্রমণকারী এক ধরনের অণুজীব যা মূলত মাংসজাতীয় খাদ্যবস্তুকে আক্রমণ করে থাকে।

এন্টিঅক্সিডেন্ট কি?

এন্টিঅক্সিডেন্ট এক ধরনের রাসায়নিক বা কৃত্রিম খাদ্য সংরক্ষক যা মূলত খাদ্যকে জারিত হওয়া থেকে রক্ষা করে এবং এতে করে খাদ্যবস্তুতে কালো দাগ সৃষ্টিও রোধ হয়।

বাঁশ কোরল কি?

এক বিশেষ ধরনের সবজি যা আমাদের দেশে উপজাতিরা বর্ষাকালে বাঁশ হতে সংগ্রহ করে, তাকে বাঁশ কোরল বলে।

গুদামজাতকরণ কী?

কৌটাজাত খাদ্যকে বাজারজাতকরণের পূর্বে শুষ্ক, ঠাণ্ডা ও আলোক বিহীন স্থানে রাখা হয় যাকে গুদামজাতকরণ বলে এবং গুদামজাতকরণের তাপমাত্রা 2 – 15°C এর মধ্যে রাখা হয়।

error: Content is protected !!