ডাইব্যাক রোগ কী?
সালফারের অভাবজনিত কারণে কচি পাতায় ক্লোরোসিস হলে এবং কাণ্ডের শীর্ষ মরে গিয়ে যে রোগের সৃষ্টি হয় তাই ডাইব্যাক রোগ।
সালফারের অভাবজনিত কারণে কচি পাতায় ক্লোরোসিস হলে এবং কাণ্ডের শীর্ষ মরে গিয়ে যে রোগের সৃষ্টি হয় তাই ডাইব্যাক রোগ।
মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জলীয় পদার্থ জমা হয়ে কতকগুলো ছোট নালির মাধ্যমে সৃংগৃহীত হয়ে একটি স্বতন্ত্র নালিকাতন্ত্র গঠন করে এই বিশেষ তন্ত্রকে লসিকাতন্ত্র বলে। টনসিল লসিকাতন্ত্রের অংশ লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে এদের লসিকা কোষ বলে।
আমরা সকলেই চাই, যা একবার পড়বো তা যেন মনে থাকে। কিন্তু বাস্তবে তার উল্টোটাই হয়। কয়েকবার পড়ার পরও মনে হয় যেন কিছুই মনে নাই। আমরা হাজারো বিষয় শুনি বা দেখি বা কিছু অংশ পড়ি। আমাদের ব্রেইন সবগুলোকে একই ভাবে জমা করে রাখলে সেগুলো আমরা খুঁজে পাবো না। তাই আমরা অভিযোগ করি, পড়ার পরেও মনে থাকে … Read more
যে আন্তঃসম্পর্কে পারস্পারিক সহাবস্থানে দুটি জীব একে অন্যকে সহায়তা করে এবং দুজনই একে অন্যের দ্বারা উপকৃত হয় সেই আন্তঃসম্পর্কই হলো মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম কোনো জীবের ক্ষতির কোনো আশঙ্খা থাকে না। যেমন- লাইকেন। এখানে শৈবাল সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদানসহ বায়ু থেকে জলীয়বাষ্প সংগ্রহ ও উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে।
কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস।
মায়োসিন হলো এক ধরনের প্রোটিন যা দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়।
যেসব প্লাস্টিড কোনো রঞ্জক পদার্থ ধারণ করে না তারাই হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টিড কাকে বলে? উদ্ভিদ কোষে বিদ্যমান বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে। উদ্ভিদদেহের যে সব অঞ্চল সূর্যালোক থেকে বঞ্চিত যেমন- মূল, ভূ-নিম্নস্থ কান্ড ইত্যাদিরর কোষে লিউক্লোপ্লাস্ট থাকে। এরা বর্ণহীন প্লাস্টিড। কিন্তু সূর্যালোকের প্রভাবে এদের বর্ণের পরিবর্তন ঘটে এবং ক্রোমোপ্লাস্ট কিংবা ক্লোরোপ্লাস্ট এ রূপান্তরিত হয়। লিউকোপ্লাস্টের কাজ … Read more
প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটিই সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নিভরশীল। এই অঙ্গাণুগুলো কোনো কোনোটি ঝিল্লিযুক্ত আবার কোনো কোনোটি ঝিল্লিবিহীন।