প্লাজমোডেজমাটা কী?
পাশাপাশি কোষসমূহের মধ্যে সংযোগ স্থাপনকারী আণুবীক্ষণিক নালিই হলো প্লাজমোডেজমাটা।
পাশাপাশি কোষসমূহের মধ্যে সংযোগ স্থাপনকারী আণুবীক্ষণিক নালিই হলো প্লাজমোডেজমাটা।
মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এতে ATP Synthases বা অক্সিজোমে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কো-এনজাইম থাকে। এ কারণে শ্বসনের ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ও ইলেকট্রন প্রবাহ এর মতো গুরুত্বপূর্ণ পর্যায়গুলো এ অঙ্গাণুতে সম্পন্ন হয়। শক্তি উৎপন্নকারী প্রক্রিয়া শ্বসন সম্পন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলা হয়।
জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা কোষই হলো অ্যারেনকাইমা।
যে সকল টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ নিঃসৃত হয় তাই হলো নিঃস্রাবী টিস্যু।
কোষরস হলো কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণের সমন্বিত রূপ।
যে সব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুষ্মা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই প্রতিবর্তী ক্রিয়া।
লাইসোজোম পর্দা দ্বারা আবৃত একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যার অভ্যন্তরে অনেক এনজাইম থাকে। এই অঙ্গাণুটি লাইসোজাইম নামক এনজাইম ক্ষরণ করে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। লাইসোজোম আন্তঃকোষীয় পরিপাক সহায়তা করে। এছাড়াও এ অঙ্গাণুটি অম্লীয় পরিবেশ সৃষ্টি করে যার কারণে কোষের অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে আসলে হজম হয় না।
কার্বন বিজারণের মাধ্যমে শর্করা তৈরির যে চক্রে প্রথম স্থায়ী পদার্থ ও কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় সেই চক্রকে C3 চক্র বলে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যালভিন ও তার সহযোগীরা C3 চক্র আবিষ্কার করেন। ক্যালভিন এজন্য ১৯৬১ সাল নোবেল পুরষ্কার পান।