মাইক্রোভিলাই কী?

কোষঝিল্লি বা প্লাজমালেমার ভাঁজই হলো মাইক্রোভিলাই। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে। কোষঝিল্লিার ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবন চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে।

লোয়ি ও সিকেভিজ এর মতে কোষ কী?

লোয়ি ও সিকেভিজ এর মতে, কোষ হলো বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ব্যতিরেকেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম।

গলজি বস্তুর প্রধান কাজ কী?

জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণে সাহায্য করাই গলজি বস্তুর প্রধান কাজ। এছাড়া হরমোন নিঃসরণে এর ভূমিকা লক্ষ করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত কখনও কখনও এরা প্রোটিন সঞ্চয় করে রাখে।

অঙ্গ কী?

এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্যাবলি সম্পাদনে সক্ষম প্রাণিদেহের অংশে বিশেষই হলো অঙ্গ।

রাইবোজোম কী?

সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বর্তমান এবং আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষিত হয় তাই রাইবোজোম।

হিস্টোলজি কি?

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় সেই শাখাই হলো হিস্টোলজি।

error: Content is protected !!