শ্বসন কি?

শর্করা জাতীয় খাদ্য, স্টার্চ, চিনি, গ্লুকোজ ইত্যাদি বায়ু থেকে গৃহীত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে  CO2, H2O ও শক্তি উৎপন্ন করে। মানবদেহে সংঘটিত এই প্রক্রিয়াকে শ্বসন বলে।

বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ কি?

যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই বল এবং বলের বিপরীত দিকে সরণের উপাংশের গুণফলকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে।

বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কি?

যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে।

ক্ষমতা কি?

কোনো উৎস কর্তৃক একক সময়ে কৃতকাজেকে তার ক্ষমতা বলে।অন্যভাষায়, সময়ের সাপেক্ষে কোনো উৎস কর্তৃক কৃতকাজের হারকে তার ক্ষমতা বলে।

পূর্ণবর্গ সংখ্যা কি?

সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ  (n2) আকারে প্রকাশ করা যায় তবে এখানে m বর্গসংখ্যা। m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে।যেমন: ২১ এর বর্গ ২১২ বা ৪৪১ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং ৪৪১ এর বর্গমূল ২১  একটি স্বাভাবিক সংখ্যা।

error: Content is protected !!