তাম্রমল কি?
তাম্রমল হলো কপারের লবণ। এটি সাধারণত কপার (II) কার্বনেট ও কপার (II) হাইড্রোক্সাইডের মিশ্রণ। তাম্রমলের সংকেত হলো [CuCO3·Cu(OH)2] ।
তাম্রমল হলো কপারের লবণ। এটি সাধারণত কপার (II) কার্বনেট ও কপার (II) হাইড্রোক্সাইডের মিশ্রণ। তাম্রমলের সংকেত হলো [CuCO3·Cu(OH)2] ।
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ঐ সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন-৪ = ২ × ২২ এর বর্গ = ৪এবং ৪ এর বর্গমূল = ২.
যেসব পদার্থ ধাতু নিষ্কাশনকালে আকরিকে গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহার করা হয় তাদেরকে বিগালক বলে।
ইউরিয়ার সংকেত হলো NH2CONH2ইউরিয়ার শতকরা 46% নাইট্রোজেন থাকে।
তেল বা চর্বিকে কস্টিক সোডা বা কস্টিক পটাস সহযোগে আর্দ্রবিশ্লেষণ করে সোডিয়াম বা পটাসিয়াম সাবান তৈরি করার পদ্ধতিকে সাবানায়ন বলে।
ব্লিচিং পাউডারের সংকেত হলো Ca(OCl)Cl
যে কোষে বাহ্যিক উৎস হতে বিদ্যুৎ প্রবাহিত করে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে এর উপাদান মৌলে বিশ্লেষিত করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে।
কয়লাকে তাপ দিলে বিভিন্ন উদ্বায়ী যৌগ গ্যাস হিসেবে নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে কোক বলে।