ব্যতিচার কাকে বলে?

দুটি সুসংহত উৎস হতে নিঃসৃত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমের কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে একই সঙ্গে গমন করলে তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে বিন্দুটি কখনও কখনও খুব উজ্জ্বল ও কখনও কখনও অন্ধকার দেখায়। আলোকের এ ঘটনাকে ব্যতিচার বলে।

ব্রীউস্টার কোণ কাকে বলে?

প্রত্যেক প্রতিফলকের ক্ষেত্রে একটি বিশেষ কোণ আছে যে কোণে অসমবর্তিত আলো আপতিত হলে প্রতিফলিত রশ্মি সমবর্তিত আলোতে পরিণত হয়। এ কোণকে ব্রীউস্টার কোণ বলে।

তরঙ্গ কাকে বলে? তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ | তরঙ্গের প্রকারভেদ

তরঙ্গ কাকে বলে? যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে। সরল ছন্দিত স্পন্দন সঞ্চালিত হওয়ার প্রক্রিয়াকে তরঙ্গ বলে। পুকুরের স্থির পানিতে একটি ঢিল ছুড়ে মারা হলো। ঢিলটি যখন পানিতে আঘাত করে তখন ঐ স্থানের পানির কণাগুলো আন্দোলিত হয়। এই আন্দোলিত কণাগুলো … Read more

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কী?

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবঃওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল। WWW কে অধিকাংশ সময়ই ওয়েব নামে ডাকা হয়। ওয়েব হলাে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। সুতরাং আমরা বলতে পারি, “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব” হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত গতিশীল গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে। তাহলে প্রশ্ন হচ্ছে ইন্টারনেট কী? একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যােগাযােগকে … Read more

গঠনমূলক ব্যতিচার কাকে বলে?

দুইটি উৎস থেকে নিঃসৃত কিন্তু একই তরঙ্গ দৈর্ঘ্য এবং সমান বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুইটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর ঔজ্বল্য বেড়ে গেলে অর্থাৎ আলোক তীব্রতা বৃদ্ধি পেলে তাকে গঠনমূলক ব্যতিচার বলে।

error: Content is protected !!