চার্জের একক কী?
চার্জের একক কুলম্ব।
চার্জের একক কুলম্ব।
যদি কোনো তড়িৎ দ্বিমেরুর চার্জ q এর মান বড় হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2a খুব ছোট হয় যাতে ঐ দ্বিমেরুর ভ্রামক P=2aq = ধ্রুব থাকে তবে তাকে আদর্শ তড়িৎ দ্বিমেরু বলে।
একাধিক ধারককে একত্রে ব্যবহার করাকে ধারকের সমবায় বলে।
1 eV = 1.6×10-19 J
একটি বিন্দু থেকে 1 V বিভব পাথর্কের অপর একটি বিন্দুতে একটি মুক্ত ইলেকট্রনকে নিতে যে কাজ সাধিত হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বা 1 eV বলে।
পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম থাকে বলে এরা সহজেই পরমাণু থেকে মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশ নেয়। এদের মুক্ত ইলেকট্রন বলে।
স্থির বা আবদ্ধ চার্জের প্রভাব বা ক্রিয়াকে স্থির তড়িৎ বলে।
পৃথিবীর বিভব শূন্য।