তড়িৎ ফ্লাক্স কি?
কোনো তল বা পৃষ্ঠের ভেতর দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে তড়িৎ ফ্লাক্স বলে।
কোনো তল বা পৃষ্ঠের ভেতর দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে তড়িৎ ফ্লাক্স বলে।
কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহীর চার্জ ধারকত্ব, সংক্ষেপে ধারকত্ব বলে।
দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে 1 মিটার দূরে অবস্থান করে পরস্পরের ওপর 9×109 N বল প্রয়োগ করলে ঐ চার্জ দুটির প্রত্যেককে এক কুলম্ব বলে।
কোনো ধারকে 1 C চার্জ প্রদান করায় এর বিভব 0 V হতে 1 V এ উন্নীত হলে এর ধারকত্বকে এক ফ্যারাড বলে।
গাউসের সূত্রটি হলো, কোনো মাধ্যমে একট বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ঐ তলের অভ্যন্তরে অবস্থিত মোট চার্জের 1∕∈ গুণ। যেখানে ∈ হলো উক্ত মাধ্যমের ভেদনযোগ্যতা।
দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি থাকলে একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়।
তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে।
ধারকের সংযোগের পরিবর্তে যে একটি মাত্র ধারক ব্যবহার করলে সংযোগের বিভব পার্থক্য ও আধানের কোনো পরিবর্তন হয় না, তার ধারকত্ব ঐ সংযোগের তুল্য ধারকত্ব বলে।