ডায়াপোজ কাকে বলে?
নিষিক্ত হবার পর ডিমের মধ্যে তাদের পরিস্ফূরণ চলতে থাকে। প্রথম অবস্থায় প্রায় তিন সপ্তাহ পরিস্ফূরণ চলে। অতঃপর প্রতিকূল আবহাওয়ার (শীতকালে) কারণে পরিস্ফূরণ বন্ধ থাকে। এ অবস্থাকে ডায়াপোজ বলে।
নিষিক্ত হবার পর ডিমের মধ্যে তাদের পরিস্ফূরণ চলতে থাকে। প্রথম অবস্থায় প্রায় তিন সপ্তাহ পরিস্ফূরণ চলে। অতঃপর প্রতিকূল আবহাওয়ার (শীতকালে) কারণে পরিস্ফূরণ বন্ধ থাকে। এ অবস্থাকে ডায়াপোজ বলে।
যেসব ক্রোমোসোম জীবের দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তাদের অটোসোম বলে। যেমন – মানুষের ২৩ জোড়া ক্রোমোসোমের মধ্যে ২২ জোড়াই অটোসোম। এদের A দ্বারা প্রকাশ করা হয়।
অগ্ন্যাশয় রসের ট্রিপসিন একটি প্রোটিওলাইটিক বা আমিষ পরিপাককারী উৎসেচক। এ উৎসেচক প্রথমে ট্রিপসিনোজেন নামে নিষ্ক্রিয় অবস্থায় নিঃসৃত হয়। এ নিষ্ক্রিয় উৎসেচককে জাইমোজেন বলে।
X ক্রোমোসোমে অবস্থিত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনকে সেক্সলিঙ্কড জিন এবং এই জিনের বংশানুক্রমিক সঞ্চারণকে সেক্সলিঙ্কড জিন বলে।
দুই বা তারও বেশি জিন যখন জীবের কোনো একটি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে তখন ঐ জিনগুলোকে পলিজিন বলে।
বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনকে যখন অন্য একটি নন-অ্যালিলিক জিন অবদমন করে তখন বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। এ ঘটনাকে এপিস্ট্যাসিস বলে।
পারিপার্শ্বিক উদ্দীপকের প্রতি প্রাণী যে প্রতিক্রিয়া দেখায় তাকে আচরণ বলে। যেমন – ছুটাছুটি, ধ্বনি সৃষ্টি করা, ভয় দেখানো, পালিয়ে যাওয়া ইত্যাদি।
কোনো একটি প্রজাতির অন্তর্ভূক্ত প্রতিটি প্রাণী কোনো প্রকারের পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষা ব্যতিরেকে আত্মরক্ষার জন্য বা জৈবিক প্রয়োজন মেটানোর তাগিদে বংশপরম্পরায় একই রকমভাবে যেসব জন্মগত অপরিবর্তনীয় আচরণ প্রদর্শন করে তাকে সহজাত আচরণ বলে। সহজাত আচরণের উদাহরণস্বরূপ বলা যায় – মাকড়সার জালবোনা, পাখির বাসা বানানো, মৌমাছির মৌচাক তৈরির প্রবৃত্তি ইত্যাদি।