স্তরবিহীন প্রাণী কাকে বলে?
যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদের স্তরবিহীন হিসেবেও পরিচিত। যেমন – Amoeba proteus (অ্যামিবা)।
যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদের স্তরবিহীন হিসেবেও পরিচিত। যেমন – Amoeba proteus (অ্যামিবা)।
যেসব প্রাণীর দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত তাদের বহুকোষী প্রাণী বা মেটাজোয়া (Metazoa) বলে। পরিফেরা (Porifera) থেকে কর্ডাটা (Chordata) পর্ব পর্যন্ত প্রাণীদের দেহ বহুসংখ্যক কোষ দ্বারা গঠিত। উদাহরণ: Hydra vulgaris (হাইড্রা), Copsychus saularis (দোয়েল), Homo sapiens (মানুষ) ইত্যাদি।
যেসব প্রাণীর দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদের এককোষী বা অকোষীয় (Unicellular or Acellular) প্রাণী বলে। উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Entomoeba histolytica (অ্যান্টামিবা) ইত্যাদি এককোষী প্রাণী। অনেক সময় এককোষী প্রাণীতেও একই ধরনের অনেকগুলো কোষ হালকাভাবে সংযুক্ত হয়ে উপনিবেশ গঠন করে। যেমন- Volvox aureus (ভলভক্স)।
যে সমস্ত প্রাণীর কোষগুলো Ectoderm (বহিঃস্তর), Mesoderm (মধ্যস্তর) এবং Endoderm (অন্তঃস্তর) নামক তিনটি ভ্রূণীয় স্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে। যেমন – Fasciola hepatica (যকৃত কৃমি), Tenualosa ilisha (ইলিশ), Cavia porcellus (গিনিপিগ) ইত্যাদি।
যে সমস্ত প্রাণীর ভ্রূণের কোষগুলো Ectoderm (বহিঃস্তর) ও Endoderm (অন্তঃস্তর) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদের দ্বিস্তরী প্রাণী বলে। যেমন – Cnidaria পর্বের Hydra vulgaris (হাইড্রা)।
এরা সরল ধরনের প্রাণী। এদের দেহে কোষসমূহ একটি মাত্র স্তরে সজ্জিত থাকে। যেমন – Porifera পর্বের Scypha gelatinosum (স্কাইফা)।
যে সকল প্রাণীল নটোকর্ড নেই তারাই নন-কর্ডাটা (Non-chordata)। যেমন- Periplaneta americana (তেলাপোকা), Pila globosa (আপেল শামুক) ইত্যাদি।
নটোকর্ডঃ কর্ডাটা পর্বের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্যনালির মধ্যবর্তী অঞ্চলে লম্বালম্বিভাবে অবস্থিত অস্থিময় দণ্ডকে নটোকর্ড বলে। সমস্ত কর্ডাটা (Chordata) পর্বভূক্ত প্রাণিদেহের পরিস্ফূরণ কালের কোনো না কোনো দশায় নটোকর্ড দেখা যায়। নটোকর্ডের উপস্থিতিতে প্রাণিজগতকে দুই ভাগে ভাগ করা হয়। যথা- ১. নন-কর্ডাটা (Non-chordata) : যে সকল প্রাণীল নটোকর্ড নেই তারাই নন-কর্ডাটা (Non-chordata)। যেমন- Periplaneta americana (তেলাপোকা), Pila globosa (আপেল শামুক) ইত্যাদি। ২. … Read more