অন্তঃপ্রজাতিক ভিন্নতা কি?

একই প্রজাতিভুক্ত প্রাণীদের মধ্যে বিরাজিত পার্থক্যের জন্য উক্ত প্রজাতির প্রাণীদের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্যের বিকাশ ঘটে তাকে অন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে। একই প্রজাতিভুক্ত মানুষ (Homo sapiens) এর অন্তর্ভূক্ত ইউরোপিয়ান শ্বেতাঙ্গ মানুষ এবং আফ্রিকান কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যে অন্তঃপ্রজাতিক পার্থক্য রয়েছে। যেমন- গায়ের বর্ণ, চুলের বর্ণ ও আকৃতি ইত্যাদি।

আন্তঃপ্রজাতিক ভিন্নতা কি?

ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান পার্থক্যজনিত ভিন্নতাকে আন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে। যেমন- Panthera tigris (রয়েল বেঙ্গল টাইগার), Panthera leo (সিংহ) একই গণভুক্ত বিধায় এদের মধ্যে গণ (Genus) পর্যায়ে বৈশিষ্ট্যগত মিল রয়েছে। কিন্তু তাদের ক্রোমোসোম ও জীনের সংখ্যা ও বৈশিষ্ট্য ভিন্ন এবং তাদের (বাঘ ও সিংহ) মধ্যে যৌন প্রজনন পদ্ধতিতে প্রজননক্ষম সন্তান উৎপাদিত হয় না। সুতরাং বাঘ ও সিংহ একই … Read more

ম্যাক্রো প্রাণী বা বৃহত্তর প্রাণী কাকে বলে?

যেসব প্রাণী আকৃতিতে বড়, খালি চোখেই দেখা যায় তাদের ম্যাক্রো প্রাণী বা বৃহত্তর প্রাণী বলে। উদাহরণ: Duttaphrynus melanostictus (কুনোব্যাঙ), Homo sapiens (মানুষ), Elephus maximus (হাতি) ইত্যাদি।

মাইক্রো প্রাণী বা আণুবীক্ষণিক প্রাণী কি?

যেসব প্রাণী আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না তাদের মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী বলে। উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Plasmodium vivax (ম্যালেরিয়া জীবাণু) ইত্যাদি।

নামকরণ কি?

কোনো বিশেষ প্রাণীকে চিহ্নিত করার উদ্দেশ্যে শ্রেণিবিন্যাসের যে সকল নিয়ম-কানুন ও পদ্ধতি অনুসারে প্রতিটি প্রজাতিভুক্ত প্রাণীদেরকে নির্দিষ্ট ও বিশেষ নাম প্রয়োগ করা হয়, তাকে নামকরণ (Nomenclature) বলে। নামকরণের সাহায্যে প্রতিটি প্রজাতির একটি করে সর্বজন স্বীকৃত নাম দেয় হয়। যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম Copsychus saularis।

বহুকোষী প্রাণী কাকে বলে?

যেসব প্রাণীর দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত তাদের বহুকোষী প্রাণী বা মেটাজোয়া (Metazoa) বলে। পরিফেরা (Porifera) থেকে কর্ডাটা (Chordata) পর্ব পর্যন্ত প্রাণীদের দেহ বহুসংখ্যক কোষ দ্বারা গঠিত।  উদাহরণ: Hydra vulgaris (হাইড্রা), Copsychus saularis (দোয়েল), Homo sapiens (মানুষ) ইত্যাদি।

এককোষী বা অকোষীয় প্রাণী কাকে বলে?

যেসব প্রাণীর দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদের এককোষী বা অকোষীয় (Unicellular or Acellular) প্রাণী বলে।  উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Entomoeba histolytica (অ্যান্টামিবা) ইত্যাদি এককোষী প্রাণী। অনেক সময় এককোষী প্রাণীতেও একই ধরনের অনেকগুলো কোষ হালকাভাবে সংযুক্ত হয়ে উপনিবেশ গঠন করে। যেমন- Volvox aureus (ভলভক্স)।

error: Content is protected !!