পালমোনারী শিরা ও পালমোনারী ধমনী কাকে বলে?

যেসব রক্তবাহিকার মাধ্যমে O2 সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিন্ডে বাহিত হয় তাকে পালমোনারী শিরা বলে। যেসব রক্তবাহিকার মাধ্য CO2 সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ড থেকে ফুসফুসে বাহিত হয় তাকে পালমোনারী ধমনী বলে।

সর্বজনীন রক্ত দাতা কাকে বলে?

যে গ্রুপের রক্ত অন্য সকল গ্রুপে দেওয়া যায় তাকে সর্বজনীন রক্ত দাতা বলে। ‘O’ গ্রুপকে সর্বজনীন রক্ত দাতা বলা হয়। এ গ্রুপধারী ব্যক্তির রক্তকণিকায় A ও B উভয় ধরনের অ্যান্টিজেন অনুপস্থিত। তাই অ্যান্টিবডির সাথে এ গ্রুপের রক্ত কোনো প্রকার বিক্রিয়া করে না। ফলে সহজেই সব গ্রুপে এ রক্ত দেওয়া যায়।

রক্ত সংযোজন কাকে বলে?

কোনো ব্যক্তির শিরার মধ্য দিয়ে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোর প্রক্রিয়াকে বলে রক্ত সংযোজন। দুর্ঘটনাজনিত বা চিকিৎসাজনিত কারণে তাৎক্ষণিক রক্ত প্রয়োজন পড়লে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এটি একটি চমৎকার ফলপ্রদ ব্যবস্থা, যার মাধ্যমে রোগীর প্রাণ রক্ষা করা যায়। তবে রক্ত সংযোজনের পূর্বে অবশ্যই রক্তের গ্রুপ ম্যাচ করিয়ে নিতে হবে।

রক্তশূন্যতা কাকে বলে?

রক্তশূন্যতা হচ্ছে দেহের এমন একটা অবস্থা যখন বয়স ও লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। খাদ্যের মুখ্য উপাদান ভিটামিন বি১২ এর অভাব ঘটলে এ রোগ দেখা যায়। বাংলাদেশে সাধারণত লৌহঘটিত আমিষের অভাবে এই রোগ হয়। শিশুদের ও গর্ভধারণ ক্ষমতা সম্পন্ন মহিলাদের এই রোগ বেশি হয়। রক্তশূন্যতা হলে বিভিন্ন লক্ষণ যেমন- দুর্বলতা অনুভব করা, মাথাব্যথা, মনমরা … Read more

রক্তের রং লাল হয় কেন?

রক্তের একটি বিশেষ উপাদান লোহিত রক্তকণিকা, যা হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত যৌগ দ্বারা তৈরি। মানবদেহে প্রতি ১০০ মিলিলিটারে ১১ – ১৭ % হিমোগ্লোবিন থাকে। আর এ হিমোগ্লোবিনের উপস্থিতিই রক্ত লাল রঙের জন্য দায়ী। এই হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে। যখন আমরা শ্বাস নিই, তখন ফুসফুস থেকে অক্সিজেন শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে হিমোগ্লোবিনের সাহায্য নেয়। এই অক্সিজেনের … Read more

দেহের প্রহরী কাকে বলে?

রক্তের শ্বেত কণিকাকে দেহের প্রহরী বলা হয়। এ রক্ত কণিকা প্রহরীর মতো দেহকে বিভিন্ন রোগজীবাণুর হাত থেকে রক্ষা করে। ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে শ্বেতকণিকা রোগজীবাণুকে ভক্ষণ করে এবং রোগের হাত থেকে দেহকে রক্ষা করে। শুধু তাই নয় অ্যান্টিবডি তৈরির মাধ্যমেও শ্বেতকণিকা দেহকে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে রক্ষা করে থাকে। এ কারণেই শ্বেত কণিকাকে দেহের প্রহরী … Read more

গ্রানুলোসাইটের কাজ কি?

দানাযুক্ত শ্বেত রক্তকণিকাই হলো গ্রানুলোসাইট। এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল হলো তিন ধরনের গ্রানুলোসাইট। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইওসিনোফিল ও বেসোফিল হিস্টোমিন নিঃসৃত করার মাধ্যমে দেহে এলার্জি প্রতিরোধ করে।

ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কি?

ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হল ধূমপান। ধূমপানের কারণে ফুসফুসের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যান্সারের জন্ম দেয়। ধূমপানের ধোঁয়ায় হাজার হাজার রাসায়নিক পদার্থ রয়েছে যা ফুসফুসের জন্য ক্ষতিকর। ধূমপান ছাড়াও ফুসফুস ক্যান্সারের অন্যান্য কারণ হল: ফুসফুস ক্যান্সারের লক্ষণ: প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যান্সারের কোন লক্ষণ নাও থাকতে পারে। কিন্তু যখন রোগটি এগিয়ে যায়, তখন নিম্নলিখিত লক্ষণ … Read more

error: Content is protected !!