সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ কাকে বলে?

হৃৎপিন্ডের  সংকোচন বা সিস্টোল অবস্থায় ধমনিগাত্রে রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে। একে সিস্টোলিক চাপ বলে। হৃৎপিন্ডের প্রসারণ বা ডায়াস্টোল অবস্থায় রক্তচাপ সবচেয়ে কম থাকে। একে ডায়াস্টোলিক চাপ বলে। স্ফিগমোম্যানোমিটার যন্ত্র দ্বারা ডায়াস্টোলিক চাপ ও সিস্টোলিক চাপ দেখে রক্ত চাপ নির্ণয় করা যায়।

স্ট্রোক কাকে বলে?

মস্তিষ্কের রক্তক্ষরণকে স্ট্রোক বলা হয়। ধমনিগাত্র শক্ত হয়ে যাওয়াও উচ্চ রক্তচাপজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। নির্গত রক্ত মস্তিষ্কে জমাট বাঁধে ও মস্তিষ্কের ক্ষতি সাধন করে। রক্ত মস্তিষ্কের গহ্বর ও মাথার খুলিতে ঢুকলে রোগীর মৃত্যু ঘটে।

রক্তের গ্রুপ কিভাবে নির্ণয় করা হয়?

রক্তের লোহিত রক্ত কণিকায় ‘A’ ও ‘B’ নামক দুই ধরনের এন্টিজেন থাকে। আবার রক্তরসে ‘a’ ও ‘b’ নামক দুই ধরনের এন্টিবডি থাকে। এই এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করেই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কার্ল ল্যান্ডস্টেইনারের মতে রক্তের গ্রুপ চারটি A, B AB এবং O।

মেনোপজ কাকে বলে?

বয়:সন্ধিকাল থেকে মেয়েদের নির্দিষ্ট সময় পরপর রক্তস্রাব হয় যা মাসিক বা ঋতুস্রাব নামে পরিচিত। সাধারণত ৪০ – ৫০ বছর বয়স পর্যন্ত মহিলাদের ঋতুস্রাব চক্র চলার পর চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। একেই মেনোপজ বলা হয়। মূলত এর মাধ্যমেই স্ত্রী দেহে গর্ভধারণ ক্ষমতা রহিত হয়।

সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে?

যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী ও সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ এবং সাইনোভিয়াল আবরণী নিয়ে গঠিত হয় তাই হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। এ অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থি থাকায় অস্থিতে ঘর্ষণ ও ক্ষয় প্রতিরোধ করে এবং অস্থিসন্ধির নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়।

উচ্চ রক্তচাপকে কেন নীরব ঘাতক বলা হয়?

রক্তচাপের সিস্টোলিক মান ১২০ এর উপরে পৌঁছালে তাকে উচ্চ রক্তচাপ বলে। ওজন বেশি বেড়ে গেলে কিংবা খাদ্যে লবণ চর্বিযুক্ত উপাদান বেশি খেলে, অথবা পরিবারে অন্য সদস্যদের পূর্বে থেকে থাকলে উচ্চ রক্তচাপ হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোকও করোনারি ধমনির রোগের মত মারাত্মক রোগ হয় এবং প্রতিবছর বহু মানুষ এসব কারণে মৃত্যুবরণ করে। এ কারণেই উচ্চ … Read more

মানবদেহে মূত্রের রং হলুদ হয় কেন?

মানবদেহের রেচন পদার্থসমূহ মূত্রের সাহায্যে শরীর হতে বের হয়ে আসে। মূত্রে এক ধরনের ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। এই ইউরোক্রোমের কারণে মূত্রের রং হলুদ হয়।

error: Content is protected !!