ব্রঙ্কাইটিস কাকে বলে? ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো কি কি?

ব্রঙ্কাইটিস কাকে বলে? শ্বাসনালির ভেতরে আবৃত ঝিল্লীতে ব্যাকটেরিয়া সংক্রমণকে ব্রঙ্কাইপিস বলে। অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতস্যাঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠাণ্ডা লাগা ও ধূমপান থেকে এ রোগ হতে পারে। ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো কি কি? ব্রঙ্কাইটিসের চিহ্নিতকারী লক্ষণ হলো কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এছাড়াও রোগী জ্বরে ভোগে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে … Read more

শ্বাসক্রিয়া কাকে বলে?

যে প্রক্রিয়ায় দেহে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসক্রিয়া বলা হয়। স্নায়ুবিক উত্তেজনায় অক্সিজেন যুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করে এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বাইরে নির্গত হয়।

রেডিয়েশন থেরাপি কি?

তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করাই হলো রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি হল ক্যান্সার চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে উচ্চ-শক্তির এক্স-রে বা অন্যান্য ধরনের রশ্মি ব্যবহার করে ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করা হয়। এই রশ্মিগুলি ক্যান্সার কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে তারা বৃদ্ধি এবং বিভাজন বন্ধ করে দেয় এবং অবশেষে মারা যায়। কেন রেডিয়েশন … Read more

ল্যারিংস কাকে বলে?

ল্যারিংস মানব শ্বসনতন্ত্রের একটি অংশ যা গলবিলের নিচেও শ্বাসনালির উপরে অবস্থিত। এর দুইধারে দুটি পেশি থাকে যা ভোকালকর্ড নামে পরিচিত। স্বরযন্ত্রের উপরে জিহ্বা আকৃতির উপজিহ্বা আকৃতির উপজিহ্বা থাকে। শ্বাস প্রশ্বাসের সময় এটি খোলা থাকে ও এ পথে বায়ু ফুসফুসে যাতায়াত করে। আহারের সময় কোনো ভূমিকা নেই।

ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো কি কি?

ব্রঙ্কাইটিসের চিহ্নিতকারী লক্ষণ হলো কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এছাড়াও রোগী জ্বরে ভোগে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। কাশির সাথে অনেক সময় কফ বের হতে দেখা যায়।

অক্সিজেন কিভাবে ফুসফুস থেকে কোষে পৌঁছায়?

ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। এর মধ্যে সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। বেশিরভাগ অক্সিজেনই লোহিত রক্ত কণিকার মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। রক্ত কৈশিক নালিকায় পৌছার পর অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত কণিকার আবরণ ও পরে কৈশিকনালির প্রাচীরভেদ করে লসিকাতে প্রবেশ করে। অবশেষে লসিকা থেকে অক্সিজেন … Read more

গ্লোমেরুলাস কাকে বলে?

নেফ্রনের বোমান্স ক্যাপসুলের ভেতর একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি অঙ্গই হলো গ্লোমেরুলাস। রেনাল ধমনি থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভেতর ঢুকে প্রায় ৫০টি কৈশিক নালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকার সৃষ্টি করে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে।

error: Content is protected !!