অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা কী?
অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশির ভাগ অক্সিজেন হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। হিমোগ্লোবিন + অক্সিজেন → অক্সিহিমোগ্লোবিন (অস্থায়ী যৌগ) রক্ত কৈশিকনালিতে পৌছার পর অক্সিজেন পৃথক হয়ে লোহিত রক্তকণিকার আবরণ এবং পরে কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। অক্সিহিমোগ্লোবিন → মুক্ত অক্সিজেন + হিমোগ্লোবিন।