কোন বলের কারণে নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয়?
দুর্বল নিউক্লীয় বলের কারণে নিউক্লিয়াস হতে বিটাক্ষয় হয়।
দুর্বল নিউক্লীয় বলের কারণে নিউক্লিয়াস হতে বিটাক্ষয় হয়।
কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয় অর্থাৎ যদি কোন নির্দিষ্ট দিকে বস্তুটির ত্বরণ থাকে তবে উক্ত বলগুলোকে অসাম্য বল বলে।
নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, “প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।”নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্র একটি মাত্র বস্তুসম্পর্কিত। অপরপক্ষে তৃতীয় সূত্র দুটি বস্তুর সাথে সম্পর্কিত। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে এখানে দুটি বলের কথা বলা হয়েছে। ধরাযাক, A এবং B দুটি বস্তু, A বস্তুটি B এর উপর F1 বল প্রয়োগ করে। B বস্তুটি A এর উপর … Read more
নিউটনের গতিবিষয়ক প্রথম সূত্র থেকে।
ঘর্ষণকে একটি বাধাবল হিসেবে বিবেচনা করা হয়। তাই এর একক নিউটন।
বাস যখন চলন্ত অবস্থায় থাকে, তখন বাসের যাত্রীও বাসের সাথে একই গতিপ্রাপ্ত হয়। বাস হঠাৎ থেমে গেলে বাসের সাথে সাথে যাত্রীর শরীরের নিচের অংশ স্থির হয়। কিন্তু বাস যাত্রীর শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়েন।
নিউটনের প্রথম সূত্র অনুসারে প্রত্যেক বস্তুই যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় অর্থাৎ বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। নিউটনের প্রথম সূত্র থেকে দেখা যায়, বস্তুর এ স্থিতিশীল ও গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে। পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা।
গতিবেগের দরুণ কোনো বস্তু যে জড়তা অর্জন করে তাকে গতি জড়তা বলে। অর্থাৎ নির্দিষ্ট গতিবেগে চলমান কোনো বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটাতে না চাওয়ার ধর্মকে গতি জড়তা বলে। গতি জড়তা বস্তুর ভরবেগের ওপর নির্ভর করে। গতি জড়তার দরুণ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন।