একটি কাগজকে একটি নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দিলে নিচে পড়তে যতটুুকু সময় লাগে, কাগজটি দলামোচা করে ঐ একই উচ্চতা হতে ফেললে কম সময় লাগে কেন?

নির্দিষ্ট উচ্চতা থেকে একটি কাগজকে ছেড়ে দিলে, কাগজের তলের প্রতিক্ষেত্রে প্রযুক্ত বাতাসের বাধার পরিমাণ বেশি হয়, তাই কাগজটি পড়তে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। কিন্তু কাগজটিকে দলামোচা করে ফেললে, কাগজটির তলের ক্ষেত্রফল পূর্বের তুলনায় কমে যায়। ফলে, বাতাসের বাধা কম অনুভূত হয়। তাই, তখন কাগজটির পড়তে তুলনামূলকভাবে কম সময় লাগে।

লঘিষ্ঠ গণন কি?

স্ক্র-গজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন।

স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে কি বুঝ?

স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে বুঝায় এর বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি 0.01 mm সরে আসে। যদি এই যন্ত্রের বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 হয়, তবে পিচ হবে 1 mm.

বৃত্তাপথে কোন বস্তু সমবেগে চলতে পারে কিনা?

বৃত্তাকার পথে কোনো বস্তু সমদ্রুতিতে ঘুরলেও এটি সমবেগ নয়। কারণ সমবেগের ক্ষেত্রে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে। কিন্তু বৃত্তপথে ঘূণনরত বস্তু প্রতিনিয়ত এর দিক পরিবর্তন করে। তাই এর গতি বড় জোর সমদ্রুতিতে হতে পারে, কিন্তু সমবেগ নয়।

খুব বেশি মসৃণ তলে হাঁটতে অসুবিধা হয় কেন?

আমরা যখন হাঁটি তখন আমাদের পায়ের বা জুতার নিচেরকার অমসৃণ তল ভূমির সংস্পশে আসে। ভূমি অমসৃণ হলে জুতার তলার খাঁজসমূহ ভূমির খাঁজসমূহের সাথে আটকে যায়। তখন আমরা ভূমির ওপর তীর্যকভাবে ক্রিয়াবল প্রয়োগ করলে সামনের দিকে প্রতিক্রিয়া বল পাই, যার দরুণ আমরা সামনে এগিয়ে যাই। কিন্তু ভূমির তল খুব বেশি মসৃণ হলে জুতার তলার খাঁজসমূহ কোথাও … Read more

error: Content is protected !!