চলন্ত গাড়ি হঠাৎ চলতে শুরু করলে ঋণাত্মক ত্বরণ হবে কেন?

চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে গাড়ির বেগ হ্রাস পায় বলে ঋণাত্মক ত্বরণ হয়। এক্ষেত্রে গাড়ির গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে বেগ হ্রাস করা হয়। আর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে। তাই চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হয়। আরো পড়ুনঃ

কম্বলকে ঝুলিয়ে রেখে বেত দ্বারা আঘাত করলে ধুলোবালি ঝরে পড়ে কেন?

কম্বলকে ঝুলিয়ে বেত দ্বারা আঘাত করলে কম্বলটি সরে যায় কিন্তু ধুলোবালিগুলো ভর ক্ষুদ্র বলে জড়তার কারণে ঐ স্থানেই থেকে যায়। ধুলোবালিগুলো ঝড়ে পড়ে।

মহাকর্ষ বল একটি অস্পর্শ বল কেন?

দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাই হলো অস্পর্শ বল। আবার মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলই মহাকর্ষ বল। মহাকর্ষ বলের ক্ষেত্রে বস্তুদ্বয়ের মধ্যে কোনো সংস্পর্শ নেই তবুও এই বল কাজ করে। যেমন – পৃথিবী ও সূর্যের মধ্যে 15 কোটি কিলোমিটার দূরত্ব থাকার পরও এদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়াশীল। যেহেতু … Read more

ক্রিয়া ও প্রতিক্রিয়া কিভাবে সম্পর্কিত?

নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের মান সমান কিন্তু এদের দিক বিপরীতমুখী।  যদি P ও Q দুটি বস্তুর মধ্যে P বস্তুটি Q বস্তুটির ওপর F1 বল প্রয়োগ করে তখন Q বস্তুটিও P বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল F2 প্রয়োগ করবে। এখানে, P বস্তু কর্তৃক Q … Read more

বল ও ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা কর।

নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, বল = ভর × ত্বরণ। অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণ বলের সমানুপাতিক। বল বাড়ালে ত্বরণ বাড়বে, বল কমলে ত্বরণ কমবে। বস্তুর উপর প্রযুক্ত বলের মান শূন্য হলে ত্বরণ শূন্য হবে। অর্থাৎ বস্তুটি সমবেগে চলবে বা থেমে যাবে।

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে বস্তুটি স্থির থাকবে কেন?

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হওয়া মানে তাতে ত্বরণের মান শূন্য। আর যেহেতু স্থিতিশীল বস্তুকে গতিশীল করার জন্য ত্বরণের প্রয়োজন তাই ত্বরণের মান শূন্য হওয়া মানে বস্তুটি স্থির থাকবে।

একটি গড়ানো মার্বেলকে গড়ানোর গতির দিকে বল প্রয়োগ করলে কী ঘটবে?

বল প্রয়োগ করে কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করা যায় বা গতিশীল কোনো বস্তুর গতির পরিবর্তন করা যায়। একটি গড়ানো মার্বেলকে গড়ানোর গতির দিকে বল প্রয়োগ করলে মার্বেলের গতি আরও বৃদ্ধি পাবে।

error: Content is protected !!