গতির উপর ঘর্ষণের প্রভাব কেমন হয়?

একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বলে। ঘর্ষণ বস্তুর গতিকে বাধা দেয়। এটি গতিশীল বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। ফলে বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ঘর্ষণ স্থির বস্তুকে গতিশীল করতে … Read more

জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন?

হাঁটার জন্য ঘর্ষণ খুবই প্রয়োজন। জুতা পায়ে হাঁটার সময় জুতার খাঁজগুলো রাস্তাকে আঁকড়ে ধরে রাখে এবং প্রয়োজনীয় ঘর্ষণ বলের জোগান দেয়। জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বৃদ্ধি করার জন্যই জুতার নিচে খাঁজ কাটা থাকে।

সমান আয়তনের একখণ্ড কাঠ ও একখণ্ড লোহার মধ্যে কার জড়তা কম?

সমান আয়তনের একখন্ড কাঠ ও একখণ্ড লোহার মধ্যে কাঠের জড়তা কম। কারণ কাঠের ঘনত্ব লোহার ঘনত্বের তুলনায় কম হওয়ায় সমআয়তন কাঠের ভর কম। আর যে বস্তুর ভর কম তার জড়তাও কম হয়। এজন্য লোহার তুলনায় কাঠের জড়তা কম।

একটি বৈদ্যুতিক ফ্যানের সুইচ অফ করার পরও ফ্যানটি কিছুক্ষণ ঘোরে কেন?

গতি জড়তার কারণে একটি গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। একটি বৈদ্যুতিক ফ্যানের সইচ অফ করার পর ফ্যানটি গতি জড়তার কারণেই সাথে সাথে থেমে যায় না। বরং কিছুক্ষণ ঘোরে ধীরে ধীরে থামে।

মানুষ কিভাবে হাঁটে?

দৈনন্দিন জীবনে আমরা মাটির উপর দিয়ে হাঁটি। আমরা যখন মাটির উপর দিয়ে হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটি বল প্রয়োগ করি। এ বল হলো ক্রিয়া। নিউটনের ৩য় সূত্র অনুসারে, এই বলের বিপরীত একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বল সৃষ্টির কারণেই মানুষ হাঁটতে পারে।

কাচের জানালায় বুলেট লাগলে আশেপাশের কাচ ফেটে যায় না কেন?

গুলি খুব দ্রতগামী হওয়ায় অল্প সময়ের জন্য কাচের সংস্পর্শে থেকে কাচের উপর বৃহৎ বল প্রয়োগ করে। এই অল্প সময়ের মধ্যে কাচের যে অংশের সঙ্গে গুলির সংস্পর্শ ঘটে সে অংশটি গতিবেগ লাভ করে। কিন্তু অন্যান্য অংশ গতিবেগ লাভের কোনো সুযোগ পায় না। অর্থাৎ অন্যান্য অংশ স্থিতি জড়তার জন্য আগের জায়গাতেই থেকে যায়। তাই কাচের জানালায় একটি … Read more

ব্রেক প্রয়োগ করলে গাড়ির বেগ হ্রাস পায় কেন?

ব্রেক হচ্ছে এমন এক ব্যবস্থা, যা ঘর্ষণের পরিমাণ বৃদ্ধি করে গাড়ির গতি তথা চাকার ঘূর্ণনকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে যানবাহনকে নির্দিষ্ট স্থানে থামানো সম্ভবপর হয়। যখন গাড়ির চালক ব্রেক প্রয়োগ করেন, তখন এসবেস্টসের তৈরি সু বা প্যাড চাকায় অবস্থিত ধাতব চাকতিকে ধাক্কা দেয়। প্যাড ও চাকতির মধ্যবর্তী ঘর্ষণ বল চাকার গতিকে কমিয়ে দেয়। … Read more

ভূ-তাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়?

ভূ-তাপীয় শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। প্রচন্ড তাপে ভূ-অভ্যন্তরের শীলাখন্ড গলে ম্যাাগমায় পরিণত হয় যা ভূ-তাত্বিক পরিবর্তনের ফলে ভূ-পৃষ্ঠের খানিক নিচে জমা হয়। এই ম্যাগমা ভূগর্ভের পানিকে বাষ্পে পরিণত করে। পাইপের মাধ্যমে এই বাষ্পকে উচ্চ চাপে বের করে এনে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

error: Content is protected !!