ডাই কাকে বলে?
এনজিওগ্রাম করার সময় চিকিৎসক দেহে একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে যে তরল পদার্থ প্রবেশ করান, সেই তরল পদার্থটিকে ডাই বলে।
এনজিওগ্রাম করার সময় চিকিৎসক দেহে একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে যে তরল পদার্থ প্রবেশ করান, সেই তরল পদার্থটিকে ডাই বলে।
অর্ধপরিবাহী পদার্থের পরিবাহকত্ব বৃদ্ধির জন্য নিয়ন্ত্রিতভাবে অতি সামান্য খাদ বা ভেজাল মেশানোর প্রক্রিয়া হলো ডোপায়ন।
কোনো বস্তু প্রকৃতপক্ষে স্থির কি না তা নির্ভর করে প্রসঙ্গ বস্তুর উপর। প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের অবস্থাকে আমরা পরম স্থিতি বলি। পরম গতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলি। এ মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব … Read more
রাস্তার পাশে দাঁড়িয়ে আমি দেখলাম রিক্সাটি চলে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে রিক্সাটি গতিশীল বলে মনে হবে। কিন্তু রিক্সার সাপেক্ষে বিবেচনা করলে মনে হবে আমি রিক্সা হতে দূরে সরে যাচ্ছি। অর্থাৎ রিক্সার সাপেক্ষে আমাকে গতিশীল মনে হবে।
নৌকা হতে লাফ দেওয়ার পূর্বে আরোহী ও নৌকা উভয়ই স্থির থাকে, ফলে তাদের মোট ভরবেগ শূন্য। লাফ দিলে আরোহী বেগ প্রাপ্ত হয়ে সম্মুখ দিকে এগিয়ে যায়, অর্থাৎ সম্মুখ দিকে ভরবেগ প্রাপ্ত হয়। ভরবেগের নিত্যতা সূত্রানুযায়ী, লাফের পর মোট ভরবেগের মান শূন্য হবে। তাই দেখা যায়, নৌকা সমান ভরবেগে পিছনের দিকে ছুটে।
আমরা জানি, কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের গুণফল। বল প্রয়োগে বলের দিকে, বলের বিপরীত দিকে বা অন্য যেকোনো দিকে সরণ হতে পারে আবার নাও পারে। যদি সরণ শূন্য হয় অথবা বলের লম্ব দিকে সরণ হয় তবে বলের দিকে কোনো সরণ থাকে না। ফলে এক্ষেত্রে কাজ শূন্য হয়। তাই বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে … Read more
সকল প্রতিফলিত শব্দ প্রতিধ্বনি নয়। এর কারণ শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে একটি ন্যূনতম দূরত্ব থাকা প্রয়োজন। তা না হলে প্রতিফলিত শব্দ 0.1 s এর আগেই শ্রোতার কানে পৌঁছাবে। তখন মূল ধ্বনি থেকে প্রতিধ্বনিকে আলাদা করা যাবে না। অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে না। তাই সকল প্রতিফলিত শব্দ শোনা যায় না।
দেয়ালে পেরেক ঢুকালে ঘর্ষণ বলের কারণে পেরেক আটকে থাকে। আমরা যখন দেয়ালে পেরেক ঢুকাই তখন স্থিতি ঘর্ষণ বল কাজ করে। প্রযুক্ত বলের বিপরীতে স্থিতি ঘর্ষণ বল উৎপন্ন হয় এবং গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এ বল কাজ করে। এই স্থিতি ঘর্ষণ বলের কারণে দেয়ালে পেরেক ঢুকালে আটকে থাকে।