স্পর্শ বল ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্য

 স্পর্শ বল ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং   স্পর্শ বল অস্পর্শ বল  ১ যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। যে বল দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।  ২ স্পর্শ বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, টান বল এবং সংঘর্ষের সময় সৃষ্ট বল। … Read more

অবস্থান কাকে বলে?

অবস্থান বলতে কোনো বিন্দু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোথায় রয়েছে তা বোঝায়। যেমন আমরা স্কুল হতে বাসায় যাওয়ার পথে আমাদের অবস্থান ভিন্ন হতে পারে। আমরা যত বাসার কাছে যাব স্কুল সাপেক্ষে আমাদের অবস্থান তত দূরে হবে এবং বাড়ি সাপেক্ষে অবস্থান কাছে হবে।

টরিসেলির শূন্যস্থান কি?

একমুখ বন্ধ এক মিটার লম্বা একটি পারদপূর্ণ কাচ নলকে পারদপূর্ণ পাত্রে উল্টা করে খাড়াভাবে রাখলে পারদস্তম্ভের উচ্চতা 76  cm এ নেমে আসে। কাচনলের বাকি অংশ অর্থাৎ পারদের উপরিতল হতে কাচনলের বন্ধ প্রান্ত পর্যন্ত স্থানটুকু শূন্য থাকে। এই শূন্য স্থানকে টরিসেলির শূন্যস্থান বলে।

পচা মৃত মাছ পানিতে ভাসে কেন?

কোনো বস্তু পানিতে ভাসবে না ডুববে তা নির্ভর করে বস্তুটির ঘনত্বের উপর। যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে আর কম হলে পানিতে ভাসবে। পচা মৃত মাছের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। এ কারণে পচা মৃত মাছ পানিতে ভাসে।

কোনো বস্তু তরলে ডুবালে তা হালকা মনে হয় কেন?

আমরা জানি, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করে। বস্তুর ওজন ও প্লবতা একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করায় তরলে বস্তুর ওজন হ্রাস পায়। এজন্যই কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয়।

আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কেন?

বায়ুমণ্ডল যেমন আমাদের দেহে চাপ দেয় তেমনি আমাদের দেহেরও চাপ আছে। আমাদের রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা সামান্য বেশি। তাই আমরা সাধারণত বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না।

error: Content is protected !!