স্ফুটন কাকে বলে?

তাপ প্রয়োগে কোনো তরলকে দ্রুত বাষ্পে পরিণত করাকে স্ফুটন বলে। কোন তরল পদার্থে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বৃদ্ধি পায়। বাড়তে বাড়তে একটি নির্দিস্ট তাপমাত্রায় পৌছালে তরল পদার্থটি ফুটতে শুরু করে এবং দ্রুত বাষ্পে পরিণত হয়। তাপ প্রয়োগে তরল পদার্থের দ্রুত বাষ্পে পরিণত হওয়াকে স্ফুটন বলে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত … Read more

তড়িতের সিস্টেম লস কাকে বলে?

বিদ্যুৎ সরবরাহ লাইনের অভ্যন্তরীণ রোধের কারণে বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে অপচয় হয়, তাকে তড়িতের সিস্টেম লস বলে।

রাবারকে টেনে ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসে কেন?

পদার্থের এমন একটি ধর্ম আছে যা বাহ্যিক বল প্রয়োগে দৈর্ঘ্য আকার বা আয়তনের পরিবর্তনকে বাধা দেয়। পদার্থের এ ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। এ স্থিতিস্থাপকতার জন্যই রাবারকে টেনে ছেড়ে দিলে তা পূর্বের জায়গায় বা অবস্থায় ফিরে আসে।

বন্দুক হতে গুলি ছুড়লে পেছনের দিকে ধাক্কা দেয় কেন?

বন্দুক হতে গুলি ছুড়বার পর বারুদের বিস্ফোরণের ফলে গুলি একটি বেগে সামনের দিকে অগ্রসর হয়। ফলে ইহা সামনের দিকে একটি ভরবেগ প্রাপ্ত হয়। ভরের নিত্যতার সূত্রানুসারে গুলি ছুড়বার পরেও তাদের মোট ভরবেগ শূন্য হবে। কাজেই বন্দুকে ও গুলিতে সমান এবং বিপরীতমুখী একটি ভরবেগ সৃষ্টি হবে। এজন্যই গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়।

বেলুন উপরে উঠে কেন?

হাওয়ায় ভর্তি একটি বেলুন হাওয়া ছেড়ে দিলে বেলুন বাইরের বাতাসের উপর পেছনের একটি ক্রিয়ামূলক বল প্রয়োগ করে। বাতাসও বেলুনের উপর সমান ও বিপরীতমুখী প্র্রতিক্রিয়ামূলক বল প্রয়োগ করে। ফলে বেলুনটি উপরে উঠতে পারে।

error: Content is protected !!