নিম্ন স্থির বিন্দু কাকে বলে?

যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে।

ঊর্ধ্ব স্থির বিন্দু কাকে বলে?

যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে বা যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু বলে।

এন্ট্রপির সাথে শক্তি প্রবাহের সম্পর্ক কি?

কোনো সিস্টেমের শক্তির রূপান্তরের অক্ষমতার পরিমাপক হলো এন্ট্রপি।এন্ট্রপির সাথে শক্তি প্রবাহের সম্পর্ক এইরূপ: শক্তি এমনদিকে এবং এমনভাবে প্রবাহিত হবে যাতে এনট্রপি সর্বদা বৃদ্ধি পায়।

হাদিস কাকে বলে?

হাদিস বলতে মহানবি (স.)-এর কথা, কাজ ও মৌন সমর্থনকে বোঝায়। হাদিস আরবি শব্দ। এর অর্থ কথা, বাণী ইত্যাদি। শরিয়তের পরিভাষায় মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর বাণী, কর্ম ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। এটি ইসলামি জীবনব্যবস্থার দ্বিতীয় উৎস। আল কুরআনের পরই এর স্থান। এটি আল-কুরআনের ব্যাখ্যা স্বরূপ। রাসুল (সঃ) এর নবুয়াতী জীবনের সকল কথা, কাজ এবং … Read more

খাদ্য কাকে বলে?

জীবের দেহে শক্তি সরবারহ করতে, দেহ গঠনে, জীবনের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে যেসব জৈব উপাদান গ্রহণ করে তাকে খাদ্য বলে।অর্থাৎ খাদ্য হলো পুষ্টিগুণযুক্ত কোনো পদার্থ যা প্রাণীর দেহে শক্তি সরবরাহ এবং টিস্যু তৈরি ও প্রতিস্থাপন এবং জীবনের কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।

সরলরেখা কাকে বলে?

যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা বলে। অথবা, একটি বিন্দুর সোজা বা সরল পথে চললে তাকে সরলরেখা বলে। সরলরেখা দেখতে কেমন হয়? একটি সরলরেখা হল এক মাত্রার একটি অবিরাম চিত্র যার কোন প্রস্থ নেই। এটি একটি বিন্দুর উভয় পাশে একসাথে সংযুক্ত বিন্দুগুলির একটি … Read more

মানবাধিকার কাকে বলে? মৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক, পরিধি ও তাৎপর্য

মানবাধিকার কাকে বলে? মানবাধিকার বলতে বোঝায় প্রতিটি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অতি আবশ্যিক সেই সকল সুযোগ-সুবিধা যেগুলি জন্মসূত্রে প্রাকৃতিক ভাবে মানুষ অর্জন করে থাকে।  সাধারণত অধিকার বলতে বোঝায় রাষ্ট্রীয় আইন কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত কিছু সুযোগ সুবিধা কিন্তু মানবাধিকার হলো সেই সকল সার্বজনীন মানবিক অধিকার যেগুলি সীমিত ও সংকীর্ণ রাষ্ট্রীয় অধিকারের থেকে অনেক বেশি এবং … Read more

error: Content is protected !!