জীব দেহে টিস্যু গুচ্ছাকারে থাকে কেন?

জীবদেহে যদি কোষগুলো একই সাথে ও একই রকমভাবে জৈবিক কার্য সম্পন্ন করত তাহলে সুষ্ঠু জৈবিক ধারা বজায় থাকত না। সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবন ধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ একত্রে কাজ করার জন্য জীবদেহে টিস্যু গুচ্ছাকারে থাকে।

কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন?

কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। এর পাতা রূপান্তরিত হয়ে কলস বা থলের আকার ধারণ করে। এর ভেতরে পতঙ্গ ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে এ উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে রস শুষে নেয়। এজন্য কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়।

শোষক মূল কি?

শোষক মূল হলো পরজীবি উদ্ভিদের বিশেষ ধরনের মূল যা আশ্রয়দাতা উদ্ভিদের দেহে প্রবেশ করার মাধ্যমে খাদ্যরস শোষণে সাহায্য করে।

শ্বাসমূল কি?

লবণাক্ত ও কর্দমাক্ত মাটির পরিবেশে সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে, যা শ্বাসকার্যে উদ্ভিদকে সহযোগিতা করে। এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।

আকর্ষী কি?

সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ বা পত্রক অনেক সময় প্যাঁচানো স্প্রিংয়ের ন্যায় রূপ ধারণ করে তাকে আকর্ষী বলে। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে।

error: Content is protected !!