বায়বীয় মূল কি?
যে মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে তাই বায়বীয় মূল।
যে মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে তাই বায়বীয় মূল।
জংলী মটর গাছের পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় প্যাঁচানো স্প্রিংয়ের ন্যায় রূপ ধারণ করে আকর্ষীতে পরিণত হয়। কোনো কিছুকে আঁকড়ে ধরার জন্যই জংলী মটরে আকর্ষী তৈরি হয়।
যে মূলের উপরের দিক মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায় তাই গাজরাকৃতি মূল।
গাজর হলো মূল। কারণ এর দেহে পর্ব, পাতা ও মুকুল নেই। মাটির উপরে যে পাতা দেখা যায় তা এই মূলের উপরে অবস্থিত ক্ষদ্রু কাণ্ডের গা থেকে বেরিয়েছে, দেহ থেকে নয়। এছাড়া এটি খাদ্য সঞ্চয় করে, ফলে প্রধান মূলটি মোটা ও রসালো হয়। তাই গাজর কাণ্ড নয় মূল।
কখনো ভূ-নিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে যাকে বলা হয় শল্কপত্র। রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে। জিটিভি লাইভ খেলা
থানকুনি, দুর্বাঘাস, আমরুলী ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মূল থেকে যে শায়িত শাখা-জন্মায় তাই ধাবক।
যে মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে তাই আরোহী মূল।
কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত হয়ে সংকুচিত হলে সেটাই হলো মালা আকৃতির মূল।