নাম ধাতু কাকে বলে?

বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয় তাই নাম ধাতু। যেমন – সে ঘুমাচ্ছে। ‘ঘুম’ থেকে নাম ধাতু ‘ঘুমা’। ‘ধমক্’ থেকে নাম ধাতু ‘ধমকা’। যেমন – আমাকে ধমকিও না।

যৌগিক শব্দ কাকে বলে?

যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।যেমন – গায়ক = গৈ + ণক (অক) – অর্থ : গান করে যে।কর্তব্য = কৃ + তব্য – অর্থ : যা করা উচিত।বাবুয়ানা = বাবু + আনা – অর্থ : বাবুর ভাব।মধুর = মধু + র – অর্থ : মধুর মতো মিষ্টি গুণযুক্ত। যৌগিক … Read more

সংযোগমূলক ধাতু কাকে বলে?

বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে, কর্, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তা-ই সংযোগমূলক ধাতু। যেমন – যোগ (বিশেষ্য পদ) + কর্ (ধাতু) = ‘যোগ কর’ (সংযোগমূলক ধাতু)। 

রূঢ়ি শব্দ কাকে বলে?

যে শব্দ প্রত্যয় বা উপসর্গ  যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন – হস্তী = হস্ত + ইন, অর্থ হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়। গবেষণা (গো + এষণা) অর্থ – গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যায়ন ও পর্যালোচনা।

জাতিবাচক বিশেষ্য কাকে বলে?

যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন – মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ।

error: Content is protected !!