শৈবালকে স্বভোজী উদ্ভিদ বলা হয় কেন?

যেসব উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী উদ্ভিদ বলা হয়। শৈবাল ক্লোরোফিলযুক্ত হওয়ায় এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই শৈবালকে স্বভোজী উদ্ভিদ বলা হয়।

উদ্ভিদের বর্ণবৈচিত্র্য সৃষ্টিতে কোষের কোন অঙ্গাণুটি দায়ী?

উদ্ভিদের বর্ণবৈচিত্র্য সৃষ্টিতে দায়ী কোষের অঙ্গাণুটি হলো প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিডের প্রকারভেদের মধ্যে ক্রোমোপ্লাস্টিড সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জকবিশিষ্ট ক্লোরোপ্লাস্ট এবং অসবুজ বর্ণবিশিষ্ট ক্রোমোপ্লাস্ট থাকে। এসব রঞ্জক পদার্থের উপস্থিতিতে উদ্ভিদের পাতা, ফুল, ফল ইত্যাদি বিভিন্ন রঙের হয়। রঞ্জক পদার্থগুলো ধারণ করে বলেই প্লাস্টিডকে কোষের বর্ণাধার বলে।

আবরণী কলা বা টিস্যু কাকে বলে?

যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। এ প্রকার টিস্যুর মাতৃকা থাকে না। আবরণী টিস্যুর কাজ কোন অঙ্গের বা নালীর ভেতরের এবং বাইরের আবরণ তৈরি করে। ত্বকীয় টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, … Read more

হৃদপেশিকে কেন অনৈচ্ছিক পেশি বলে?

যে পেশি আমাদের ইচ্ছেমতো সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে। হৃদপেশি নামে বিশেষ এক ধরনের অনৈচ্ছিক পেশি আছে। এ পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করছে।

error: Content is protected !!