মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা

মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অনস্বীকার্য। ইমান একজন মানুষকে মানবিক মূল্যবোধ গঠনে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। এটি তাকে মন্দ অভ্যাস ও অশ্লীলতা থেকে দূরে রাখে। ইমান থাকার ফলে সে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে শিখে। জবাবদিহিতা ও দায়িত্বশীলতার মূল্যবোধও মানুষ ইমান থেকে শিখে। তাই বলা যায়, মানবিক মূল্যবোধ গঠন ও বিকাশে ইমানের বিকল্প … Read more

শিরককে মানবতার চরম অবমাননা বলা হয়েছে কেন?

শিরককের মাধ্যমে মানব সমাজে বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়। বড়-ছোট এর পার্থক্য সৃষ্টি হয়। মুশরিক নানারকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা ও প্রাকৃতিক শান্তির নিকট মাথানত করে। তাই শিরককে মানবতার চরম অবমাননা বলা হয়েছে।

ভাইরাস কোন্ অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে?

ভাইরাসের দেহ প্রধানত আমিষ ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত। যখন এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক এসিড বের হয়ে যায় তখন এরা জীবের লক্ষণ হারিয়ে ফেলে।

ব্যাসিলাস কাকে বলে?

ব্যাসিলাস হলো লম্বা দণ্ডের ন্যায় এক ধরনের ব্যাকটেরিয়া। এরা মানবদেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। ধনুষ্টংকার, রক্তামাশয় ইত্যাদি রোগ ব্যাসিলাস দ্বারা সৃষ্টি হয়।

ভাইরাসকে জড় ও জীবের যোগসূত্র বলা হয় কেন?

ভাইরাসকে জড় ও জীবের যোগসূত্র বলা হয়। কারণ ভাইরাস যখন অন্য জীবদেহে প্রবেশ করে তখন এর আমিষ ও নিউক্লিক এসিড একত্রিত হয়। ফলে এরা জীবনের লক্ষণ ফিরে পায়। আবার যখন ভাইরাস জীবদেহের বাইরে থাকে, তখন এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক এসিড বের হয়ে যায়। ফলে এরা এদের জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তাই ভাইরাসকে জীব … Read more

আবরণী টিস্যু কাকে বলে?

যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বরের ভেতরের আবরণ ও দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে গঠিত।

রক্ত কি?

রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, লাল বর্ণের অস্বচ্ছ তরল যোজক কলা। রক্ত হলো এক প্রকার অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল যোজক কলা।

error: Content is protected !!