বর্গ কাকে বলে?

চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান হলে তাকে বর্গ বলে। বর্গ একটি সুষম ও সমকোণী চতুর্ভুজ।

এসিড কাকে বলে?

যে সকল পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অম্ল বা এসিড বলে।  যেমন- HCl, HNO3, H2SO4, H3C-COOH   ইত্যাদি।HCl+H2O → H+(aq)+Cl–(aq)HNO3+H2O → H+(aq)+NO3–(aq)H2SO4+H2O → 2H+(aq)+SO42-(aq)CH3COOH+H2O → H+(aq)+CH3COO–(aq)

যৌগিক স্বর বা দ্বি-স্বর কাকে বলে?

পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপ একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বলা হয়। যেমন – অ + ই = অই (বই), অ + উ = অউ (বউ), অ + এ = অয়, (বয়, ময়না), অ + ও = অও (হও, লও)।

প্রজনন কি?

যে জৈবনিক প্রক্রিয়ায় বিপরীত লিঙ্গের সাহায্যে অথবা সাহায্য ছাড়াই প্রতিটি জীব অবিকল নিজের মতো এক বা একাধিক জীব সৃষ্টি করতে পারে তাকে প্রজনন বলে।

১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?

১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন। ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ১৯৪৬ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে বঙ্গীয় বিধানসভার সদস্য নির্বাচিত হন।

মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুন্ড্রনগর। এর অবস্থান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে। এখানে মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে।

লিফটে ওজন কম বা বেশি হয় কেন? ওজনহীনতার কারণ

লিফটে ওজন কম বা বেশি হবার কারণ – যেহেতু কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলই হচ্ছে বস্তুর ওজন। তাই বস্তুর ওজন নির্ভর করে g এর মানের উপর। g এর মানের তারতম্যের জন্য ওজনের তারতম্য ঘটে। লিফটে চড়ে উঠানামা করলে বা মহাশূন্যে অবস্থান করলেও g এর মানের সাথেই ওজনের সম্পর্ক নির্ভরশীল। যেমন- লিফট যখন স্থির থাকেআমরা … Read more

error: Content is protected !!