অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে?

নদীর বার্ধক্য অবস্থায় বা সমভূমি প্রবাহে যখন আঁকাবাঁকা গতিপথ বা মিয়েন্ডারের সৃষ্টি হয়, তখন নদী তার বাঁকের মধ্যবর্তী স্থলভাগকে ক্রমাগত ক্ষয় করতে থাকে। একসময় ক্ষয়চক্রের প্রভাবে নদীর বাঁক দুটির মধ্যবর্তী সংকীর্ণ ভূমিভাগটি বিলুপ্ত হয়ে যায় এবং নদী তার বাঁকা পথ ছেড়ে সোজা পথে প্রবাহিত হতে শুরু করে। এর ফলে পরিত্যক্ত মূল বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে জল জমে অশ্বের ক্ষুর বা ঘোড়ার খুরের মতো আকৃতির যে হ্রদ সৃষ্টি করে, তাকেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে এই ধরনের হ্রদকে সাধারণত ‘বিল’ বা ‘বাওড়’ বলা হয়ে থাকে।

error: Content is protected !!