ড্রমলিন কাকে বলে?

ড্রমলিন হলো হিমবাহের সঞ্চয়কাজের ফলে সৃষ্ট এক ধরণের বিশেষ ভূমিরূপ। হিমবাহ যখন তার সাথে বয়ে আনা পাথর, বালি এবং কাদা কোনো সমতলে জমা করে, তখন তা অনেকটা উল্টানো নৌকার মতো বা অর্ধেক কাটা ডিমের মতো ঢিবির আকৃতি ধারণ করে। সাধারণত হিমবাহের প্রবাহের দিকে এই ঢিবিগুলো লম্বাটে হয়; এর একপাশ খাড়া এবং অন্যপাশটি ঢালু হয়ে মাটির সাথে মিশে যায়। যখন কোনো অঞ্চলে অনেকগুলো ড্রমলিন একসাথে অবস্থান করে, তখন ওপর থেকে দেখলে সেটিকে এক ঝুড়ি ডিমের মতো মনে হয়, যা ‘বাস্কেট অফ এগ টপোগ্রাফি’ (Basket of Egg Topography) নামে পরিচিত।

error: Content is protected !!