টনসিল ইনফেকশন কি ছোঁয়াচে?

এটি একটি ভুল ধারণা যে টনসিল নিজে ছোঁয়াচে। আসলে টনসিল ইনফেকশন যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হয়, সেই জীবাণুগুলো ছোঁয়াচে। যেমন—যদি স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে টনসিলাইটিস হয়, তবে আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা ব্যবহৃত রুমাল ও গ্লাসের মাধ্যমে অন্য কেউ সংক্রমিত হতে পারে। বিশেষ করে স্কুলগামী শিশুদের মধ্যে এটি দ্রুত ছড়ায়। তাই বাড়িতে কেউ টনসিলে আক্রান্ত হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শ এড়িয়ে চললে এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করলে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব।

error: Content is protected !!