বিভিন্ন প্রতিষ্ঠানে রুচিসম্মত ও বৈজ্ঞানিক উপায়ে খাদ্য ব্যবস্থাপনা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা আজ একটি লাভজনক ব্যবসা। আমাদের ব্যস্ততম নাগরিক জীবনে এর প্রয়োজনীয়তাও বেড়েছে। প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার উন্নয়ন- ব্যবস্থাপক, পাচক এবং কর্মীদের দক্ষতা ও নৈপুণ্যের ওপর নির্ভর করে এবং দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে খাদ্য ব্যবস্থাপনা আকর্ষণীয় ও উদ্দেশ্যমূলক করা যায়। প্রশিক্ষণ প্রাপ্ত, দক্ষ ও নিপুণ কর্মী না হলে যত টাকাই খরচ হোক না কেন, খাদ্য তৈরি ও পরিবেশনে সফলতা আসবে না। কর্মীদের দক্ষতা ও নৈপুণ্যের উপর প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হয়। হোটেল, রেস্তোরা, ক্যাফেটেরিয়া, হাসপাতাল, ছাত্রাবাস, হোস্টেল প্রভৃতি স্থানে তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হয়। হোটেল, রোস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, হাসাপাতাল, ছাত্রাবাস, হোস্টেল প্রভৃতি স্থানে তাদের নিজস্ব কৃষ্টি ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি হয়।
প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়
অবশ্যই পুষ্টিসম্মত ও পরিচ্ছন্ন খাদ্য পরিবেশন ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো:
১। দৈনিক খাদ্য তালিকা বা মেনু পরিকল্পনা করা।
২ । ব্যবস্থাপক, পাচক (Cook), সাহায্যকারী, কর্মী-প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সতর্ক হওয়া।
৩। ব্যবস্থাপককে প্রত্যেকের দায়িত্ব বণ্টনে সজাগ হওয়া ও তদারক করা।
৪। দৈনিক প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী খাদ্য প্রস্তুত ও অপচয় রোধ করা।
৫। খাদ্য প্রস্তুত ও পরিবেশনের মান উন্নয়ন করা ও মান বজায় রাখা।
৬। রন্ধন ও পরিবেশনে পরিচ্ছন্নতা বজায় রাখা ও জনস্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া।
৭। রন্ধনশালার প্রতি বিশেষ যত্নবান হওয়া।
৮।বাজেট অনুযায়ী ব্যয় করা এবং হিসাবের খাতা ব্যবহার করা।
৯। যেসব ব্যক্তির জন্য খাদ্য প্রস্তুত করা হয় তাদের চাহিদা অনুযায়ী মেনু পরিকল্পনা করা।
১০। । মেনু অনুযায়ী রন্ধন পদ্ধতিতে প্রয়োজনীয় তৈজসপত্র ও যন্ত্রপাতি ব্যবহার, ধারণা ও সহজলভ্য হওয়া।
১১। পরিবেশন পদ্ধতি অনুযায়ী স্থানের বিন্যাস ঠিক করা ও কর্মী সংস্থান করা।
১২। খাদ্য ক্রয়, গুদামজাত, প্রক্রিয়াকরণ, তৈরি রান্না ও পরিবেশন ইত্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন।
১৩। প্রতিষ্ঠানের পয়ঃপ্রণালি ও আবর্জনা নিষ্কাশনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে।
১৪। প্রতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনায় পরিকল্পনা, বাস্তবায়ন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের দিকে গুরুত্ব দিয়ে পরিচালনা করে প্রতিষ্ঠান উন্নয়নের ব্যবস্থা করা।
১৫। পুষ্টিবিদ মেনু অনুযায়ী রান্না ও পরিবেশন তদারক করবেন, এতে রন্ধন পদ্ধতি সঠিক থাকবে।
প্রতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার মেনু পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উপযুক্ত ও সঠিক মেনু পরিকল্পনায় খাবার সহজেই পরিবেশন করা যায়, খাবার পছন্দমত হয় এবং চাহিদা অনুযায়ী হয়। এছাড়া খাদ্য ক্রয়, প্রস্তুত ও পরিবেশনার কাজ সুষ্ঠুভাবে হয়। খাদ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীর দক্ষতা, বৈষয়িক সম্পদ, খাদ্য গ্রহণকারীর চাহিদা প্রভৃতি বিবেচনা করেই মেনু পরিকল্পনা করা উচিত। তাছাড়া বয়স, পুষ্টি চাহিদা, আবহাওয়া ও মৌসুম ইত্যাদি বিবেচনা করে মেনু পরিকল্পনা করা প্রয়োজন। অতএব দেখা যায়, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনায় সুষ্ঠু ও সুপরিকল্পনার প্রয়োজন।