করোনারী থ্রম্বসিস অসুখটি কিসের?

করোনারী থ্রম্বসিস অসুখটি – হৃদপিণ্ডের। রক্তে যদি LDL বা কোলেস্টেরল পরিমাণ স্বাভাবিক (১০০ – ২০০ mg/dl) এর তুলনায় বেশি হয়ে যায় তখন ধমনী গাত্রে বা প্রাচীরে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তপ্রবাহের পথ সংকুচিত হয়। এতে প্রাচীরে স্থিতিস্থাপকতা কমে যায় ও শক্ত হয়। এ অবস্থাকে orterioscleosis বা ধমনীর কাঠিন্য বলে। এর কারণে প্রাচীরে ফাটল দেখা দিতে … Read more

বাংলাদেশের মণিপুরি নাচ কোন অঞ্চলের ঐতিহ্য?

বাংলাদেশের মণিপুরি নাচ সিলেট অঞ্চলের ঐতিহ্য। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জুড়ে বসবাসরত ‘মণিপুরী’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। তাদের সংস্কৃতির উজ্জ্বলতম দিক হলো ‘মণিপুরী’ নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত। মণিপুরী নৃত্যকলা তার কোমলতা, রুচিশীল ভঙ্গিমা ও সৌন্দর্য দিয়ে জয় করেছে অসংখ্য দর্শকের মন।

জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি – গামা রশ্মি। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা। এর ভেদন ক্ষমতা মহাবিশ্বের যে কোনো কণা বা তরঙ্গের থেকে বেশি। এটি আধানবিহীন ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। সাধারণত নিউক্লিয় বিক্রিয়া গামা বিকিরণের উৎস। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে স্বতঃস্ফূর্তভাবে গামা বিকিরণ নির্গত হয়। এটি প্রাণিদেহ বা উদ্ভিদদেহের মধ্য দিয়ে গমনকালে স্থায়ী … Read more

মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। ১০ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগরে বাংলাদেশের প্রথম এবং অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। বর্তমানে মুজিবনগর একটি উপজেলার নাম যা মেহের জেলার অন্তর্গত। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা।

ভারী পানির সংকেত কি?

ভারী পানির সংকেত হলো D2O। ভারী পানির রাসায়নিক নাম ডিউটেরিয়াম অক্সাইড। হাইড্রোজেনের ১টি নিউট্রন বিশিষ্ট আইসোটোপকে ডিউটেরিয়াম বলে। একে D দ্বারা প্রকাশ করা হয়। তাই ভারী পানির সংকেত  D2O  লেখা হয়।

গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত?

গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যে অবস্থিত। গ্রিনিচ (greenwitch) মানমন্দির যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত। এ মন্দিরে রয়েছে ‘বিগবেন’ নামক ঘড়িটি।

BARD এর প্রতিষ্ঠাতা কে?

BARD এর প্রতিষ্ঠাতা – অধ্যক্ষ আখতার হামিদ খান। বাংলাদেশের পল্লী উন্নয়ন তথা পল্লী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা ও সহায়তা প্রদানের লক্ষ্যে Bangladesh Academy for Rural Development (BARD) প্রতিষ্ঠা করা হয়। বিখ্যাত এ প্রতিষ্ঠানটি অধ্যক্ষ আখতার হামিদ খান কর্তৃক ২৭ মে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।

ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?

ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী – CFC। কার্বন ও হ্যালোজেন উদ্ভূত ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী। CFC যখন ওজন স্তরে পৌঁছায় তখন আলট্রাভায়োলেট (UV) রশ্মির প্রভাবে তা বিয়োজিত হয়ে হ্যালোজেন পরমাণু ও হ্যালোজেন অক্সাইড মুক্তমূলক উৎপন্ন করে। উৎপন্ন মুক্তমূলকগুলো চেইন বিক্রিয়ার সাহায্যে ওজোন (O3) অণুকে ধ্বংস করে।

error: Content is protected !!