মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

মহান নেতা শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর – উপজেলা পরিষদ। বাংলাদের স্থানীয় প্রশাসন একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের ও স্থানীয় প্রশাসনিক কাঠামো তিনটি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা পরিষদ। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন।

বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ?

বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য সিএফসি গ্যাসের ভূমিকা সর্বোচ্চ। সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তরে ফাটল দেখা যায়। এ ফাটল দিয়ে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি, মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীবজগতের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে।

ছিয়াত্তরের মন্বন্তর বলা হয় বাংলা কোন সনকে?

ছিয়াত্তরের মন্বন্তর বলা হয় বাংলা ১১৭৬ সনকে। দ্বৈতশাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি ছিল ছিয়াত্তরের মন্বন্তর। ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে বাংলা ১১৭৬ সনে এবং ইংরেজি ১৭৭০ সালে।

বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন – তাজউদ্দিন আহমেদ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ১০ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলার মুজিবনগরে গঠিত অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। আর এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরীরত ছিলেন?

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে চাকুরীরত ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে চাকুরীরত ছিলেন। তিনি ১৪ ডিসেম্বর ১৯৭১ চাঁপাইনবাবগঞ্জে শাহাদত বরণ করেছেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে অন্তর্ভূক্ত করা হয়েছে?

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ৩০ অক্টোবর ২০১৭ তারিখে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে অন্তর্ভূক্ত করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর “মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল” রেজিস্টারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভূক্ত হয় ৩০ অক্টোবর ২০১৭। এটাই ইউনেস্কোর ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।

error: Content is protected !!