গ্যাস কি এবং গ্যাসের বৈশিষ্ট্য

গ্যাস কি? সাধারণ তাপমাত্রা ও চাপে পদার্থের ভৌত অবস্থা ক্ষুদ্রতম কণার (অণু,, পরমাণু ও আয়ন) প্রকৃতির উপর নির্ভর করে। গ্যাসীয় অবস্থায় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি প্রায় শূন্যের কাছাকাছি থাকে। ফলে অণুগুলো গতি শক্তির কারণে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এ কারণে গ্যাস কোনো পাত্রে রাখলে গ্যাসের পরিমাণ যাই হোক না কেন, পুরো পাত্র জুড়ে অবস্থান করে। … Read more

এসিড-ক্ষার সংক্রান্ত আরহেনিয়াসের তত্ত্ব

(Arrhenius concept of acids and bases) আরহেনিয়াস সর্বপ্রথম ১৮৮৭ খ্রিস্টাব্দে এসিড-ক্ষারকের গাঠনিক সংজ্ঞা প্রদান করেন। তাঁর মতবাদ অনুসারে এসিড ও ক্ষারককে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়ঃ অম্ল বা এসিড যে সকল পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অম্ল বা এসিড বলে।  যেমন- HCl, HNO3, H2SO4, H3C-COOH   ইত্যাদি। HCl+H2O → … Read more

আংশিক আয়তন সূত্র কি?

দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণের সম্মিলিত আয়তন উক্ত মিশ্রণের উপাদানসমূহের আংশিক আয়তনের যোগফলের সমান। একে অ্যামাগার আংশিক আয়তন সূত্র বলে।  এখানে উপাদানসমূহের আংশিক আয়তন বলতে মিশ্রণের সম্মিলিত চাপে এক একটি উপাদানের আলাদাভাবে নিজস্ব আয়তনকে বুঝায়। ডাল্টনের সূত্রের অনুরূপে এক্ষেত্রেও বলা যায়- নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসীয় মিশ্রণের কোনো একটি উপাদানের আংশিক আয়তন উহার মোল ভগ্নাংশ ও মিশ্রণের … Read more

নদীর পানিতে ধাতু দূষণের কারণ

প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই পানিতে ধাতুসমূহ প্রবেশ করে। যেমন- ট্যানারি শিল্প, কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও ডায়িং শিল্পের বর্জ্য নদীতে নিঃসরণ করা হয়। এতে প্রচুর পরিমাণে Co, Pb, Na, Hg ও Cd থাকে। বিভিন্ন অয়েল ট্যাংকার হতে নির্গত তেলে প্রচুর পরিমাণে লেড থাকে। লেড আর্সেনেট Pb3(AsO4)2 নামক পেস্টিসাইড হতে প্রচুর পরিমাণে Pb ও As পানিতে … Read more

খাদ্য শৃঙ্খলে As ধাতুযুক্ত হওয়ার প্রভাব ব্যাখ্যা

পরিবেশে আর্সেনিকের কোনো জৈব বিভাজন সংঘটিত হয় না বলে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি চক্রায়িত হয়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উদ্ভিদ ও পানীয় জল থেকে প্রাণীজগতে আর্সেনিকের সংক্রমণ ঘটে। সংক্রমিত আর্সেনিক জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীজগত থেকে পরিবেশে ফিরে আসে। এ প্রক্রিয়ায় অজীব পরিবেশে আর্সেনিকর ঘনমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। অজীব পরিবেশ থেকে জীবদেহে অধিকমাত্রায় আর্সেনিকের প্রবেশ ঘটাতে … Read more

পানিতে আর্সেনিক দূষণের ফলে মানবদেহে এর প্রভাব

আর্সেনিকের বিভিন্ন খনিজ ভূগর্ভস্থ পানির মধ্য দিয়ে প্রবেশের সময় As3+, As5+ জারণ অবস্থার সৃষ্টি করে। As3+ ও As5+ অবস্থায় আর্সেনিক কণা পানিতে দ্রবীভূত হয়ে পড়ে। ভূগর্ভস্থ এ দূষিত পানি উত্তোলন করে কৃষি কাজে ব্যবহারের ফলে বিভিন্ন শস্য ও বীজের মধ্যে অধিশোষণ ও এনজাইম ক্রিয়ার মাধ্যমে জীবে জমা হয়ে পরবর্তীতে মানব দেহে প্রবেশ করে ক্ষণস্থায়ী প্রভাব যেমন- পালমোনারি ইডিমা সৃষ্টি এবং দীর্ঘস্থায়ী … Read more

error: Content is protected !!