KI দ্রবণের ক্লোরিন চালনা করলে কি ঘটে।

KI দ্রবণের ক্লোরিন চালনা করলে কি ঘটে।  KI এর দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে আয়োডিন (I₂) ও পটাশিয়াম ক্লোরাইড (KCl) উৎপন্ন হয়।2KI + Cl₂ —–> I₂ + 2KCl

ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইডের জারণ ধর্ম।

ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইডের জারণ ধর্ম।  নাইট্রোজেন পেন্টা অক্সাইড একটি শক্তিশালী জারক। ফসফরাসকে (P₄) তরল নাইট্রোজেন পেন্টা অক্সাইড এর সাথে উত্তপ্ত করলে P₂O₅ উৎপন্ন হয়।  আবার, আয়োডিনের গুড়া নাইট্রোজেন পেন্টা অক্সাইড দ্বারা জারিত হয়ে আয়োডিন পেন্টা অক্সাইডে (I₂O₅) পরিণত হয়। 2N₂O₅ + P₄ —–> 2P₂O₅ + 2N₂ N₂O₅ + I₂ ——> I₂O₅ + N₂

নাইট্রোজেন ডাই অক্সাইড প্রস্তুতি।

নাইট্রোজেন ডাই অক্সাইড প্রস্তুতি।  লেড নাইট্রেটকে  উত্তপ্ত করে গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড বা ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড (NO₂ বা N₂O₄) প্রস্তুত করা হয়। লেড নাইট্রেটের অণুতে কোন কেলাস পানি না থাকায় এটির ব্যবহার সুবিধাজনক।  তবে group-1 (Na, K ইত্যাদি) এর নাইট্রেট লবণ ও অ্যামোনিয়াম নাইট্রেট হতে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। 2Pb(NO₃)₂ —–> 4NO₂ +2PbO + … Read more

ডাই নাইটোজেন পেন্টা অক্সাইড প্রস্তুতি

ডাই নাইটোজেন পেন্টা অক্সাইড প্রস্তুতি।   গাঢ় নাইট্রিক এসিডকে শক্তিশালী নিরুদক ফসফরাস পেন্টা অক্সাইড (P₂O₅) এর সাহায্যে নিরুদিত করলে ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড (N₂O₅) ও মেটা ফসফরিক এসিড (HPO₃) উৎপন্ন হয়। 2HNO₃ + P₂O₅ —–> N₂O₅ + 2HPO₃

আয়োডিনের সাথে SO₂ এর বিক্রিয়া

আয়োডিনের সাথে SO₂ এর বিক্রিয়া।  SO₂ দ্রবণের সাথে আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোআয়োডিক অ্যাসিড (HI) ও সালফিউরিক এসিড উৎপন্ন করে। SO₂ + I₂ + 2H₂O —–> 2HI + H₂SO₄

নাইট্রাস অক্সাইড প্রস্তুতি

নাইট্রাস অক্সাইড প্রস্তুতি। অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট এর মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম নাইট্রেটকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস উৎপন্ন হয়। NH₄Cl + NaNO₃ —–>NH₄NO₃ + NaCl NH₄NO₃ ——> N₂O + 2H₂O

নাইট্রিক অক্সাইড (NO) প্রস্তুতি

নাইট্রিক অক্সাইড (NO) প্রস্তুতি।  কক্ষ তাপমাত্রায় কপার গুড়া ও মধ্যম গাঢ় নাইট্রিক এসিডের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড গ্যাস প্রস্তুত করা হয়। 3Cu + 8HNO₃ —–> 2NO + 3Cu(NO₃)₂ + 4H₂O

error: Content is protected !!