ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড (N₂O₃) প্রস্তুতি

ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড (N₂O₃) প্রস্তুতি।  আর্সেনিয়াস অক্সাইড (As₂O₃) এর সাথে 50% গাঢ় নাইট্রিক এসিডকে উত্তপ্ত করলে ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাসকে CaCl₂ দ্বারা শুষ্ক করে শেষ শীতল করলে নীল বর্ণের তরল রূপে N₂O₃ জমা হয়। As₂O₃ + 2HNO₃ +2H₂O —–> N₂O₃ + 2H₃AsO₄

মিশ্র অ্যানহাইড্রাইড কাকে বলে?

মিশ্র অ্যানহাইড্রাইড কাকে বলে?  নাইট্রোজেন ডাই অক্সাইডকে (NO₂) মিশ্র অ্যানহাইড্রাইড বলে। কারণ এটি শীতল পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড (HNO₃) ও নাইট্রাস এসিড (HNO₂) এর মিশ্রন উৎপন্ন হয়। 2NO₂ +H₂O —–>HNO₃ +HNO₂

লাফিং গ্যাস কি এবং এর প্রস্তুতি।

নাইট্রাস অক্সাইডকে (N₂O) লাফিং গ্যাস বলা হয়। এর মৃদু মিষ্টি গন্ধ আছে। এটি বর্ণহীন এবং কক্ষতাপমাত্রায় নিষ্ক্রিয়। এটি মৃদু চেতনানাশক হিসেবেও ব্যবহার করা হয়।  লাফিং গ্যাস বলার কারণঃ নাইট্রাস অক্সাইডের গন্ধ নিলে স্নায়ুতন্ত্রে উত্তেজনা  ঘটিয়ে হাসির উদ্রেক সৃষ্টি করে। তাই নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়।  প্রস্তুতিঃ  অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট এর মিশ্রণকে উত্তপ্ত … Read more

সার কী?

যে সকল জৈব যৌগ বা রাসায়নিক পদার্থ মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিজ্জ ফলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে সার বলে।  যেমনঃ ইউরিয়া, TSP, DAP, Ca(NO₃)₂ , NH₄NO₃ ইত্যাদি।

সক্রিয় নাইট্রোজেন কাকে বলে?

সক্রিয় নাইট্রোজেন কাকে বলে? নিম্নচাপে N₂ গ্যাসের মধ্যে বিদ্যুৎক্ষরণ করলে N₂ এর একটি রূপভেদ উৎপন্ন হয় যা সাধারণ N₂ হতে অধিক ক্রিয়াশীল। একে সক্রিয় N₂ বলে।

এনানসিওমার কি?

অপ্রতিসম কার্বন সম্বলিত কোন যৌগ ও এর দর্পণ প্রতিবিম্ব পরস্পর সমপাতিত না হলে এরূপ দুই ভিন্ন গঠনের যৌগ আলোক সক্রিয় হয়। তখন এরূপ দুই আলোক সক্রিয় সমানুকে এনানসিওমার বা এনানসিওমর্ফ বলে।  এ প্রকারের আলোক সক্রিয়তাকে এনানসিওমারিজম বলা হয়।

রেসিমিক মিশ্রণ কি?

রেসিমিক মিশ্রণ কি?  দুটি এনানশিওমার যেমন d-ল্যাকটিক এসিড ও l- ল্যাকটিক অ্যাসিড উভয় এক সমতলীয় আলোর তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘুরায়। তাই d- সমানু ও l -সমানুর সমপরিমাণ মিশ্রণ পরস্পরের বিপরীত ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে থাকে। ফলে d- ও l- সমানুর এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়।  দুটি এনানশিওমার এরূপ সমতুল মিশ্রণকে রেসিমিক … Read more

পোলারিমিটার কাকে বলে?

পোলারিমিটার কাকে বলে?  কোন যৌগের আলোক সক্রিয়তা যে যন্ত্রের সাহায্যে সনাক্তকরণ ও পরিমাপ করা হয় সে যন্ত্রকে পোলারিমিটার বলা হয়।  পোলারিমিটার যন্ত্রটি হল একবর্ণী আলোর উৎস ও পোলারাইজার নামক প্রথম লেন্স, পোলারিমিটার নল ও এনালাইজার নামক দ্বিতীয় লেন্স এর সমন্বয়ে গঠিত।  পোলারাইজার ও এনালাইজার এর মাঝখানে আলোক সক্রিয় যৌগের দ্রবণ রাখার জন্য একটি পোলারিমিটার নল … Read more

error: Content is protected !!