সেমি মাইক্রো বিশ্লেষণ কি?
যে অজৈব গুণগত বিশ্লেষণে পরীক্ষণীয় নমুনা পদার্থের 0.05 g থেকে 0.2 g ব্যবহার করা হয় এবং দ্রবণের পরিমাণ 2 – 4 ml হয়ে থাকে তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ বলে।
যে অজৈব গুণগত বিশ্লেষণে পরীক্ষণীয় নমুনা পদার্থের 0.05 g থেকে 0.2 g ব্যবহার করা হয় এবং দ্রবণের পরিমাণ 2 – 4 ml হয়ে থাকে তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ বলে।
অগ্নি নির্বাপক যন্ত্রে CO2 গ্যাস থাকে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল 10 টি।
বৈশ্লিষনিক রসায়নে যে নিক্তি দ্বারা কয়েক গ্রাম বা কয়েক মিলিগ্রাম পর্যন্ত ক্ষুদ্র ওজন নির্ভুলভাবে মাপা যায় তাকে রাসায়নিক নিক্তি বা বিশ্লেষণীয় নিক্তি বলা হয়।
ল্যাবরেটরিতে ব্যবহৃত এক প্রান্ত খোলা অন্য প্রান্ত বেশ সরু ও স্টপকর্কযুক্ত দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট কাচনলকে ব্যুরেট বলে।
ক্রোমিক এসিড ( K2Cr2O7 + গাঢ় H2SO4) কে ক্লিনিং মিক্শ্চার বলা হয়।
পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক রিয়েজেন্ট বা বিকারক সংরক্ষণে ব্যবহৃত কাচের বোতলকে বিকারক বোতল বলে।
রাসায়নিক বিশ্লেষণের ক্ষেত্রে জ্ঞাত ঘনমাত্রার দ্রবণ তৈরিতে ব্যবহৃত পরিমাপক কাচ যন্ত্রকে আয়তনমিতিক ফ্লাস্ক বলে।