Coal বা কোল কি?

খনি থেকে আহরিত কয়লাকে তাপ দিলে বিভিন্ন গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে Coal বা কোল বলে।

জীবাশ্ম জ্বালানি কি?

বহু বছর আগে মাটির নিচে চাপা পড়া মৃত উদ্ভিদ ও প্রাণী উচ্চ তাপ ও চাপে যে খনিজ প্রাকৃতিক গ্যাস ও তেলে পরিণত হয়, তাদেরকে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি বলে।

ফারমেন্টেশন কি?

স্টার্চ ( চাল, গম, আলু ও ভুট্টা) থেকে যে প্রক্রিয়ায় অ্যাকোহল প্রস্তুত করা হয় তাকে ফারমেন্টেশন বলে।

নিউক্লিয়ার বিক্রিয়া কি?

যে বিক্রিয়ার মাধ্যমে অবস্থিত আইসোটোপ বিভিন্ন ধরনের রশ্মি (α, β বা γ) বিকিরণ করে পরমাণুর নিউক্লিয়াসে পরিবর্তনের মাধ্যমে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়, তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে।

বায়োপলিমার কি?

যে সকল পলিমার সূর্যের আলোতে বিযোজিত হয় এবং পরবর্তীতে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিযোজিত হয়, সে সকল পলিমারকে বায়োপলিমার বলে। যেসব কৃত্রিম পলিমার সূর্যের আলো এবং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়, সেসব পলিমারকে বায়োপলিমার বলে। যেমন : স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, নিউক্লিক এসিড ইত্যাদি। বায়োপলিমার ব্যবহার করা উচিত কেন? আমরা সাধারণত যে পলিথিন ও প্লাস্টিক সামগ্রি ব্যবহার … Read more

মোলার দ্রবণ কি?

নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে ঐ দ্রবণকে মোলার দ্রবণ বলে।অথবা,নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণের প্রতি লিটার আয়তনের মধ্যে কোন পদার্থের এক মোল বা গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে ঐ দ্রবের মোলার দ্রবণ বলা হয়।

তাম্রমল কি?

তাম্রমল হলো কপারের লবণ। এটি সাধারণত কপার (II) কার্বনেট ও কপার (II) হাইড্রোক্সাইডের মিশ্রণ। তাম্রমলের সংকেত হলো [CuCO3·Cu(OH)2] ।

error: Content is protected !!