ধাতুমল কি?

বাত্যাচুল্লির মধ্যে লৌহ নিষ্কাশনের সময় ক্যালসিয়াম সিলিকেট  (CaSiO3) তৈরি হয় যা অন্যান্য সিলিকেট ও খনিজের অপদ্রব্য শোষণ করে ধাতুমল উৎপন্ন করে।

প্যারাফিন কি?

অ্যালকেনসমূহ কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হওয়ায় এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ফলে এদেরকে প্যারাফিন বলা হয়।

ফ্লাক্স কি?

যে সকল পদার্থ আকরিকের সাথে মিশালে আকরিকের গলনাঙ্ক হ্রাস পায় সে সকল পদার্থকে ফ্লাক্স বলে।

খনিজ মল কি?

আকরিক হতে ধাতু নিষ্কাশনের সময় আকরিক ব্যতীত অন্যান্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত থাকে যা অপদ্রব্য বা খনিজমল হিসেবে পরিচিত।

সালফিউরিক এসিডের ব্যবহার সমূহ

সালফিউরিক এসিড বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। নিম্নে বিভিন্ন শিল্পে এর ব্যবহারগুলো দেখানো হলো- বৃহৎ শিল্পেঃ ক্ষুদ্র শিল্পেঃ পরীক্ষাগারেঃ

error: Content is protected !!