ম্যাগসল্ট কি?

‘ম্যাগসল্ট’ নতুন সন্ধান পাওয়া বিশেষ ধরনের লবণ। সম্প্রতি আইসল্যান্ডের একটি খনিতে ডাচ গবেষক ডাইডেবিক গ্রোবি এবং আমেরিকার হৃদরোগ গবেষক ডা. স্ট্যামলাম এ লবণের সন্ধান পান। এ লবণে থাকে সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এ লবণ উপকারী।

মিশ্রণ কাকে বলে?

দুই বা ততোধিক পদার্থকে যে কোন অনুপাতে মেশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে সেই সমাবেশকে মিশ্রণ বলে। মিশ্রণ দুই প্রকার যথা: ১) সমসত্ত্ব মিশ্রণ এবং ২) অসমসত্ত্ব মিশ্রণ। ১. সমসত্ত্ব মিশ্রণ : যে মিশ্রণের সকল অংশে উপাদনসমূহ একই অনুপাতে বিদ্যমান এবং একাধিক উপাদানের উপস্থিতি বোঝা যায় না তাকে সমসত্ত্ব মিশ্রণ বলে। যেমন– চিনির শরবত … Read more

প্রভাবক বিবর্ধক কি?

যেসব পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায় তাদের প্রভাবক বিবর্ধক বলে। উদাহরণস্বরূপ, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার সময় আয়রন প্রভাবকের সাথে সামান্য পরিমাণ মলিবডেনাম যোগ করা হলে তা প্রভাবক বিবর্ধকের কাজ করে। 

কৌটাজাতকরণ

কোনো পাত্রে খাদ্যকে তাপ প্রয়োগের মাধ্যমে বায়ুরদ্ধ অবস্থায় সিল করে সংরক্ষণ করার পদ্ধতিকে কৌটাজাতকরণ বলে। কৌটাজাতকরণের মূলনীতি: কৌটাজাতকরণের মূলনীতি হলো- খাদ্য দ্রব্যে অণুজীবের রহিতকরণ এবং ভিতরে বংশবিস্তার রোধ। কৌটাজাতকরণ প্রক্রিয়ার উদ্দেশ্য :

তেল চর্বি কী?

তেল চর্বি হলো উচ্চতর ফ্যাটি এসিডের গ্লিসারল ট্রাই-এস্টার। এদেররক স্নেহজাতীয় খাদ্যও বলে। যেমন: ঘি, বাটার, অলিভ অয়েল ইত্যাদি।

পিকলিং কি?

ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন- ভোজ্য তেল, ভিনেগার ও মরিচ মসলার মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফলের সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বা আচার তৈরি করা বলা হয়।

গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া দ্রবণ, কিন্তু টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হয়

গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া দ্রবণ ব্যবহৃত হয় যা কাচের সিলিকার সাথে কোনো বিক্রিয়া করে না। কিন্তু NaOH ব্যবহৃত হয় না কারণ তা কাচের সিলিকার সাথে বিক্রিয়া করে। ফলে কাচের মসৃণতা নষ্ট হয়। ফলে ব্যুরেট, পিপেট ইত্যাদি যন্ত্রাদির ব্যবহারের অযোগ্য হয়ে যায়। অপরদিকে টয়লেট হলো পোর্সেলিন সামগ্রী। পোর্সেলিন তৈরি হয় চায়না ক্লে, সিলিকা বালি ও পটাশ ফেল্ডস্পার … Read more

ফারমেন্টেশন কী?

জটিল জৈব অণুসমূহকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত করে ক্ষুদ্রতর অণুবিশিষ্ট পদার্থে পরিণত করার পদ্ধতিকে ফারমেন্টেশন বলে।

error: Content is protected !!