গ্লাস ক্লিনারের সংযুক্তি কি?

গ্লাস ক্লিনারের সংযুক্তি নিম্নরূপ-   উপাদান               শতকরা পরিমাণ অ্যামোনিয়া————- ৩০-৩২% আইসোপ্রোপানল——২৫-৩০% পানি———————৩০-৩৫% রঞ্জক——————–১-২% সুগন্ধি——————–প্রয়োজনমত। বিকল্প :গ্লাস ক্লিনারের সংযুক্তি নিম্নরূপ-   উপাদান                               শতকরা পরিমাণআইসোপ্রোপাইল অ্যালকোহল—— 88%ইথিলিন গ্লাইকল———————— 1%সোডিয়াম লরাইল সালফেট———– 0.1%টেট্রাসোডিয়াম পাইরোফসফেট—— 0.01%অ্যামোনিয়া—————————— (0.05-28)%ড্রাই দ্রবণ———————————1%সুগন্ধি————————————- 0.01%

সাসপেনশন কি?

সাসপেনশন হলো একটি অসমসত্ত্ব মিশ্রণ যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম কণাসমূহ তরলের মধ্যে ভাসমান ভাবে ছড়িয়ে থাকে।

সঞ্চরণশীল ইলেকট্রন কি?

কিছু কিছু অণুতে কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুতে আবদ্ধ না থেকে বিস্তৃত এলাকায় পরিভ্রমণরত থাকে, এদেরকে সঞ্চরণশীল ইলেকট্রন বলা হয়। বেনজিন অণুর কাঠামাে C–C ও C–H সিগমা বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এতে কার্বন পরমাণুর sp2 সংকরণ হয়। এরপরও প্রতিটি কার্বন পরমাণুতে একটি অসংকরিত ইলেকট্রন থেকে যায়। এ ছয়টি ইলেকট্রন বেনজিন অণুর সমগ্র অংশে সঞ্চরণশীল।

রাসায়নিক পরিবর্তন কি?

যে পরিবর্তনের ফলে কোন পদার্থের অণুসমূহের উপাদান ও অণুর গঠন প্রকৃতির স্থায়ী পরিবর্তন ঘটে এবং সেই পদার্থ নিজের ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থে পরিবর্তিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। প্রতিটি রাসায়নিক বিক্রিয়াতেই রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। প্রকৃতপক্ষে সকল রাসায়নিক পরিবর্তনে তাপশক্তির পরিবর্তন ঘটে। যখন কোন রাসায়নিক পরিবর্তন বা বিক্রিয়া সম্পন্ন হবে তাতে তাপশক্তি শোষিত হবে, না … Read more

স্বতঃ জারণ-বিজারণ কি?

কখনও কখনও জারক বা বিজারকের উপস্থিতি ছাড়া একটি পদার্থ বিয়োজিত হয়ে এমন দুটো পদার্থে পরিণত হয় যার একটিতে মূল পদার্থটির একটি উপাদান মৌলের জারণ এবং অপরটিতে আর একটি উপাদান মৌলের বিজারণ ঘটতে দেখা যায়। একে স্বতঃ জারণ-বিজারণ বলে। যেমন, 2KClO3 = 2KCl + 3O2

ইলেকট্রোপ্লেটিং কাকে বলা হয়?

তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুর তৈরি জিনিসপত্রের উপর অন্য একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ সৃষ্টি করাকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়।

কার্বন ন্যানোটিউব কি?

কার্বন ন্যানোটিউবগুলো হচ্ছে কার্বনের এক ধরনের রূপভেদ, যাদের রয়েছে সিলিন্ডারসম আকৃতি। এদেরকে নানা পদ্ধতিতে এমনভাবে তৈরি করা হয় যে দৈর্ঘ্য : আয়তন ১.৩২ × ১০৬ : ১ হয় যা যে কোন পদার্থের চেয়ে বেশি। কার্বন ন্যানোটিউব ১৯৯০ সালের দিকে প্রবর্তিত হলেও ফুলারিন C60 আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে কার্বনের তৃতীয় রূপভেদ হিসেবে। ফুলারিনও একটি ন্যানোটিউব। ফুলারিনের আবিষ্কারক তিনজনকে (Sir Harold … Read more

ড্রাই আইস কি?

কঠিন কার্বন ডাই-অক্সাইড হলো ড্রাই আইস। একে শুষ্ক বরফও বলা হয়। এটি দেখতে সাদা বরফের মতো বলে একে শুষ্ক বরফ বলা হয়। ব্যবহার : এটি বায়ুরোধক হিসাবে আইসক্রিম ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়।

error: Content is protected !!