ল্যাবরেটরির উদ্বায়ী পদার্থ পরিবেশকে কীভাবে দূষিত করে?

ল্যাবরেটরিতে ব্যবহৃত পদার্থগুলো বেশ উদ্বায়ী এবং অধিকাংশই বিষাক্ত। ব্যবহারের সময় এরা বায়ুতে মিশে যায় এবং পরীক্ষণ কার্যক্রম শেষে সরাসরি সিংকে ফেলে দেয়া হয় যা পরিবেশের দূষণ ঘটায়। তাছাড় কোন কোন বিক্রিয়ায় উৎপন্ন সহউৎপাদ অবাধে পরিবেশে মিশে পরিবেশের দূষণ ঘটায়। যেমন: Cu(s)+4HNO3(গাঢ়) → Cu(NO3)2+2NO2+2H2O এ বিক্রিয়ায় উৎপন্ন NO2 এসিড বৃষ্টি সৃষ্টিতে ভূমিকা রাখে যা পরিবেশ দূষিত করে।

Lowest Meniscus বলতে কি বুঝ?

Lowest Meniscus বলতে তরলের সর্বনিম্ন বক্রতলকে বুঝায় এবং এটি যে কোন আয়তনমিতিক সিলিন্ডারে রিডিং নেবার সময় বেশ গুরুত্বপূর্ণ একটি ধারণা। কারণ, সর্বনিম্ন বক্রতলকে রেফারেন্স ধরে রিডিং নিলে আয়তন পরিমাপের সময় পৃষ্ঠটান জনিত ত্রুটি এড়ানো সম্ভব। আয়তনমিতিক ফ্লাস্ক, সিলিন্ডার ব্যুরেট, পিপেট সব ধরনের গ্লাসসামগ্রীর ক্ষেত্রেই পরিমাপের ক্ষেত্রে Lowest Meniscus হিসেবে আয়তনের রিডিং নিতে হয়।

গ্লাস সামগ্রী পরিষ্কারকরণের জৈব দ্রাবক ব্যবহার ক্ষতিকর কেন?

গ্লাসসামগ্রী পরিষ্কারকরণে জৈব দ্রাবক বা সলভেণ্টগুলো বেশ কার্যকরী হলেও তা ব্যবহার করা নিরাপদ নয়। কারণ জৈব দ্রাবকগুলো মূলত উদ্বায়ী এবং ক্ষতিকারক হয়ে থাকে। যার ফলে চোখ জ্বালা পোড়া করা, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা ইত্যাদি ঝুঁকি থাকে। উদ্বায়ী এসব জৈব দ্রাবক গলা ও ফুসফুসের  ক্ষতিকারক হতে পারে। এছাড়া ত্বকে জৈব দ্রাবক স্পর্শ করলে চামড়া ফেঁটে যাওয়া বা … Read more

কী ধরনের রাসায়নিক পদার্থ গ্লাস সামগ্রীতে নেয়া যাবে না?

কিছু কিছু রাসায়নিক দ্রব্য কখনোই গ্লাসসামগ্রীতে স্পর্শ করা যাবে না, যারা পাইরেক্স জাতীয় কাচসামগ্রীর সাথে বিক্রিয়া সংঘটিত করে। এরূপ কিছু রাসায়নিক পদার্থ হলো – ১) হাইড্রোফ্লুরিক এসিড (HF) ২) উষ্ণ ফসফরিক এসিড (H3PO4) ৩) উষ্ণ শক্তিশালী ক্ষার (NaOH)

টেস্টটিউবে তাপ দেয়ার সময় কী কী মনে রাখা উচিত?

টেস্টটিউবে তাপ দেয়ার সময যে সব ব্যাপার মাথায় রাখা উচিত- ১) ধীরে ধীরে তাপ প্রদান করতে হবে যাতে সুষমভাবে তাপ সঞ্চালিত হয়। ২) তাপ দেয়ার সময় জারণ শিখার অগ্রভাগ ব্যবহার করতে হবে। ৩) টেস্টটিউবকে বিরামহীনভাবে তাপ দেয়া যাবে না। ৪) তরল দ্রবণে তাপ দেয়ার সময় যাতে Bumping না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

পোর্সেলিন বাটিতে তাপ প্রদানে কী কী লক্ষ্য রাখতে হবে?

পোর্সেলিন বাটিতে তাপ প্রদানে লক্ষ্যণীয় বিষয় – ১) অবশ্যই তারজালির উপর রেখে তাপ দিতে হবে। ২) সাধারণত কঠিন নমুনাকে তাপ প্রদানেই ব্যবহার করতে হবে। ৩) জারণ শিখায় তাপ দিতে হবে। ৪) তাপ প্রদানে শেষে রুমাল বা কাপড় দ্বারা তারজালি হতে পোর্সেলিন বাটিকে অপসারণ করতে হবে। কখনোই হাত দিয়ে ধরা যাবে না।

পোর্সেলিন কী?

পোর্সেলিন হলো সিরামিক জাতীয় একটি পদার্থ যা কাঁদামাটিকে তাপ প্রদানের মাধ্যমে (1200°C – 1400°C) তৈরি করা হয় এবং ল্যাবরেটরিতে পোর্সেলিন বাটি তাপ প্রদানে ব্যবহৃত হয়ে থাকে।

গোলতলী ফ্লাস্ক কী?

তাপসহ বোরোসিলিকেট কাচ দ্বারা তৈরি যে সব ল্যাবরেটরি গ্লাস সামগ্রী বা ফ্লাস্কের নিচের অংশটি গোলাকার এবং যাদেরকে সাধারণত ক্লাম্পযুক্ত করে দন্ডায়মান রাখতে হয় সেগুলোকে গোলতলী ফ্লাস্ক বলে।

error: Content is protected !!