গ্লাস সামগ্রী ব্যবহার এর নিরাপদ কৌশল কী?

কম তাপসহিষ্ণু ভঙ্গুর গ্লাস সামগ্রী যেমন – টেস্টটিউব, বীকার, ফানেল, সিলিন্ডার ইত্যাদি সঠিক ও সতর্ক ব্যবহার, সেটিং ও পরিষ্কারকরণকে একত্রে গ্লাসসামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল বলে।

Bumping বলতে কি বুঝ?

ল্যাবরেটরিতে কোনো পদার্থ টেস্টটিউবে নিয়ে দ্রবণ তৈরির সময় কখনো কখনো তাপ দেয়া প্রয়োজন হতে পারে। তখন উদ্বায়ী পদার্থের উপস্থিতির কারণে বা অন্য কোনো কারণে তরল পদার্থটি যদি টেস্টটিউব হতে উপচে পড়ে এবং বাইরে ছিটকে যায় যাকে এক কথায় Bumping বলে।

ওয়াশ বোতল কী?

ল্যাবরেটরিতে গ্লাসসামগ্রী বা অন্যান্য যন্ত্রপাতি পরিষ্কারের জন্য বিশুদ্ধ পানি একটি ফ্লাস্কে বা বোতলে নেয়া হয় যা মূলত প্লাস্টিকের তৈরী এবং এতে নলযুক্ত কর্ক লাগানো থাকে, একেই ওয়াশ বোতল বলে। রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত এক ধরনের প্লাস্টিকের তৈরি বোত, যার মুখে কর্ক লাগানো এবং কর্কের মাঝখানে ছিদ্রপথে একটি নল লাগানো থাকে তাই ওয়াশ বোতল।

Air Hole কী?

বুনসেন বার্নারে বায়ুনল এর নিচের প্রান্তে একটি সরু ছিদ্র থাকে যা বায়ু বা অক্সিজেন প্রবেশের মুখ হিসেবে কাজ করে থাকে। একে Air Hole বলে।

স্যাবল ব্রাশ কী কাজে লাগে?

ডিজিটাল ব্যালেন্স কোন পদার্থকে ওজন নেয়ার পূর্বে Weighing pan বা ওজন নেয়ার স্থানের সমতল প্যানটিকে পরিষ্কার করে নেয়া হয় যাতে কোনরূপ ধূলাবালি না থাকে। পরিষ্কারকরণের কাজে যে ব্রাশটি ব্যবহার করা হয় তা হলো স্যাবল ব্রাশ। আবার শুকনো ল্যাবরেটরি গ্লাস সামগ্রী পরিষ্কারকরণেও স্যাবল ব্রাশ কাজে লাগে।

স্প্যাচুলা কী?

ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষণে কঠিন বিকারক বা অধঃক্ষেপ স্থানান্তরের জন্য সাধারনত 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্রাকৃতির নিকেলের তৈরি যে ধারক দণ্ড ব্যবহৃত হয় তাকে স্প্যাচুলা বলে।

ডেসিকেটর কী?

যৌগসহ ওজন বোতল সিনটার্ড ক্রুসিবল প্রভৃতি শুষ্ক অবস্থায় রাখা ও ঠান্ডা রাখার জন্য তলায় শুষ্কীকারক দ্রব্য যেমন – CaCl2 সহকারে যে কাচপাত্র ব্যবহার করা হয় তাকে ডেসিকেটর বলে।

Rinse বলতে কী বুঝ?

Rinse বা রিনস্ বলতে মূলত ধৌতকরণ বুঝায়। ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রীগুলোকে ডিটারজেন্ট দিয়ে যেমন ধৌত করা যায় তেমন অনুমোদিত দ্রাবক দ্বারা রিনস্ করে নেয়া যায়। যেমন – ক্রোমিক এসিড (K2Cr2O7 ও conc. H2SO4)। সেক্ষেত্রে নিম্নের পদ্ধতিতে ধৌতকরণ করা হয় – ১) গ্লাসসামগ্রীকে প্রথমে সাধারণ পানি দ্বারা ধৌতকরা লাগবে।২) তারপর ক্রোমিক এসিড দ্বারা ধুয়ে বা Rinse করে … Read more

error: Content is protected !!