শিক্ষণ কাকে বলে?

শিক্ষণ ভোক্তা আচরণের একটি মৌলিক উপাদান যা ক্রয় আচরণকে প্রভাবিত করে। অভিজ্ঞতা অর্জনের ফলে ভোক্তার আচরণে যে পরিবর্তন হয় তাকে শিক্ষণ বরে। Philip Kotler & Gary Armstrong বলেন, “Learning describes changes in an individual’s behavior arising from experience.” অর্থাৎ “অভিজ্ঞতার ফলে ব্যক্তির আচরণেল পরিবর্তনকে শিক্ষণ বলে।” মানুষের বেশিরভাগ আচরণই শিক্ষালব্ধ। তাড়না, লক্ষ্য, সংকেত, বর্ধনক্রিয়া ইত্যাদির … Read more

মাসলোর প্রেষণাতত্ত্ব (Maslow’s theory of motivation)

বিখ্যাত মনস্তত্ত্ববিদ Abraham Maslow মানুষ কেন একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অভাব দ্বারা তাড়িত হয় তার ব্যাখ্যা প্রদানের চেষ্টা করেছেন। তার মতে, মানুষের অভাব আছে বলেই তারা কাজ করে। তিনি মানুষের অভাবগুলোকে গুরুত্ব ভেদে পাঁচ ভাগে ভাগ করেছেন। তার মতে, অভাবগুলোর একটি পূরণ হলে সাথে সাথে আরেকটি এসে দেখা দেয়। তার মতে, প্রথম গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ … Read more

ফ্রয়েডের প্রেষণাতত্ত্ব (Freud’s Theory of Motivation)

ফ্রয়েডের মতে, মানুষ তার আচরণের প্রকৃত মনস্তাত্বিক কারণ সম্পর্কে অবগত নয়। অর্থাৎ মানুষ কী কারণে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের আচরণ করে তা সে জানে না। মানুষ বড় হওয়ার পাশাপাশি তার মনে অনেক তাড়না অবদমিত থেকে যায়, যা তার মন থেকে বাদ দেয়া সম্ভব নয়। এসব তাড়না স্বপ্ন, রাগান্বিত অবস্থায়, কথাবার্তায় এবং অবচেতন ব্যবহারের মাধ্যমে প্রকাশিত … Read more

শিল্প বলতে কী বোঝায়? উদাহরণ দাও

প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে শিল্প বলে। এটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত। সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ তৈরি করে। হ্যাচারি, হাঁস-মুরগির খামার, সেতু নির্মাণ প্রভৃতি শিল্পের উদাহরণ।

জামানত কাকে বলে?

ঋণ গ্রহণের জন্য জামানত প্রদান করা আবশ্যক। ঋণ গ্রহণের সময় ঋণ প্রদানকারীকে নিশ্চয়তা প্রদানের জন্য যে সম্পদ বা দলিল গচ্ছিত রাখা হয় তাকে জামানত বলা হয়।

বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে প্রদত্ত ঋণের সুদ ধার্য করে?

বাণিজ্যিক  ব্যাংকগুলো সাধারণ জামাতের বিপরীতে মধ্যম মেয়াদের জন্য ঋণ প্রদান করে থাকে। ঋণ প্রদানের পূর্বে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে প্রদত্ত ঋণের সুদ ধার্য করে।

প্রতিষ্ঠানের অর্থায়নে মজুদপণ্য কিভাবে ব্যবহার করা হয়?

প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি অর্থসংস্থানের জন্য মজুদপণ্য ব্যবহার করা যায়। যেকোনো প্রতিষ্ঠান তার সাময়িক আর্থিক সংকট নিরসনের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তার মজুদপণ্য জামানত বা বন্ধক রেখে ঋণ গ্রহণ করতে পারে। এ ধরনের অর্থসংস্থানের ক্ষেত্রে ঋণের অর্থ ফেরত না দেয়া পর্যন্ত মজুদপণ্যের ওপর ঋণদাতার নিয়ন্ত্রণ ও অধিকার বজায় থাকে।

অবণ্টিত মুনাফা বলতে কী বোঝ?

একটি আর্থিক বছরে কোম্পানি যে পরিমাণ নিট মুনাফা অর্জন করে কোম্পানি চাইলে তার সম্পূর্ণ অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করতে পারে অথবা কিছু অংশ বণ্টন করে অবশিষ্ট অংশ জমা রাখতে পারে অথবা সম্পূর্ণ অংশ জমা রেখে কারবারে বিনিয়োগ করতে পারে। নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে অবণ্টিত … Read more

error: Content is protected !!