বাজার বিভক্তিকরণ বলতে কী বুঝায়?

সমকালীন বিপণন ক্ষেত্রকে যেসব চিন্তাধারা সমৃদ্ধিশালী করেছে, বাজার বিভক্তিকরণ সেসব চিন্তাধারা ও কর্ম প্রচেষ্টার অন্যতম। পণ্যের বাজারে নানা ধরনের ভোক্তার সমাহার যেমন: কারো কারো আয় বেশি, কেউ বয়সে তরুণ, কেউবা বৃদ্ধ, কেউবা পুরনো ফ্যাশন পছন্দ করে, আবার কেউ নতুন ফ্যাশনের প্রতি উৎসাহিত হয়। এভাবে ভোক্তাদের চাহিদা, বৈশিষ্ট্য বা আচরণগত পার্থক্যগুলো পণ্যে ক্রয়ে প্রভাব বিস্তার করে। … Read more

ভোক্তা ও ব্যবসায়িক বাজার বিশ্লেষণ এর প্রশ্ন ও উত্তর

১। ভোক্তা বাজারের সংজ্ঞা দাও। উত্তরঃ ভোক্তা বাজার বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখান থেকে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের সদস্যগণ নিজস্ব প্রয়োজনের তাগিদে দ্রব্য ও সেবাগুলো ক্রয় করে থাকে। ২। ভোক্তা বাজারের কয়েকটি বৈশিষ্ট্য লিখ। উত্তরঃ ভোক্তা বাজার বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়।ক) চূড়ান্ত ভোক্তাদের নিয়েই এ বাজার গঠিত। অর্থাৎ ক্রেতা নিজেই একজন ভোগকারী।খ) এ বাজারের … Read more

সরকারি বাজার কাকে বলে?

বিভিন্ন দেশের সরকারি বাজারগুলো ছোট-বড় সব প্রতিষ্ঠানের জন্য বিপুল সুবিধা প্রদান করে থাকে। অধিকাংশ দেশে সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে সে দেশের পণ্য বা সেবার সর্ববৃহৎ ক্রেতা। সরকারি এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রয় ব্যবস্থা প্রায় একই রকম। কিন্তু কিছু ক্ষেত্রে সাদৃশ্য থাকলে তাদের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। তাই যেসব প্রতিষ্ঠান সরকারের কাছে পণ্য বা সেবা বিক্রি করতে … Read more

প্রাতিষ্ঠানিক বাজার কাকে বলে?

প্রাতিষ্ঠানিক বাজার বলতে স্কুল, হাসপাতাল, নার্সিং হোম এবং অন্যান্য প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে জনসাধারণকে পণ্য ো সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বুঝায়। একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের পার্থক্য সৃষ্টি হয় তাদের স্পন্সর এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে। যেমন: বাংলাদেশে ইবনে সিনা হাসপাতালটি লাভের উদ্দেশ্যে পরিচালিত হলেও অনেক চ্যারিটি হাসপাতাল আছে যেগুলো শুধু গরিব-দুঃখী ও অনাথ লোকদের সেবা প্রধানের উদ্দেশ্যে … Read more

ব্যবসায়িক বাজারের বৈশিষ্ট্য

ভোক্তার হাতে পণ্য পৌঁছানোর জন্য যেসব মাধ্যমে যেমন: ডিলার, পাইকার, খুচরা কারবারি ব্যবহৃত হয় তাদের নিয়ে ব্যবসায়িক বাজার গঠিত হয়। ব্যবসায়িক বাজারের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ- ১) ব্যবসায়িক বাজার অল্প সংখ্যক ক্রেতা নিয়ে গঠিত কিন্তু এদের চাহিদা ব্যাপক। ২) ব্যবসায়িক বাজার ভৌগলিকভাবে কেন্দ্রীভূত। ৩) সাংগঠনিক বাজারে ভোক্তা বাজারের পণ্যের চাহিদা সৃষ্টি হয় না। ৪) ব্যবসায়িক বাজারের চাহিদা … Read more

মানসিক হিসাবরক্ষণ কাকে বলে? মানসিক হিসাব ব্যবস্থার মূলনীতি

গবেষকরা মনে করেন ভোক্তারা যখন কোন পণ্য কেনাকাটা করে তখন মানসিক বিবেচনাকে বেশি করে কাজে লাগায়। মানসিক হিসাব বা বিবেচনা হলো ভোক্তাদের কোড, ধরণ, এবং আর্থিক প্রাপ্তির মূল্যায়নকে নির্দেশ করে। অর্থাৎ এক্ষেত্রে মনে করা হয় যখন যৌক্তিক বিষয়গুলো পুরোপুরি কাজে লাগে না তখন মানসিক বিবেচনায় অর্থ ব্যয়ের কারণটি অনেক কার্যকর হয়। প্রত্যেক ব্যক্তি বা ক্রেতা … Read more

স্মৃতি কাকে বলে?

স্মৃতি হলো মানুষের চিন্তাধারার ফলাফল যা সে দীর্ঘদিন ব্যাপী দরে রাখতে চায়। স্মৃতি মূলত দুই প্রকার। যথা-  স্বল্পমেয়াদি স্মৃতি (STM): এটি অস্থায়ী এবং সীমিত সংখ্যক তথ্য মস্তিষ্কে ধারণে সক্ষম। অন্যটি হলো দীর্ঘমেয়াদি স্মৃতি (LTM): এটি স্থায়ী এবং মস্তিষ্কের প্রয়োজনে দীর্ঘদিন প্রয়োজনীয় তথ্য ধারণ সক্ষম। মূলত: সকল তথ্য ও অভিজ্ঞতা যা আমরা সারা জীবনে নিজেদের কার্যক্ষেত্রে প্রয়োগ করি তা … Read more

আবেগ কাকে বলে?

‘We are emotional being’ – Morgan, King & Robbinson. আমরা আবেগপ্রবণ প্রাণী। আবেগ মানুষের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে। কারণ মানুষ নৈমিত্তিক কাজগুলো সব সময়ই যুক্তি বা বাস্তব অবস্থা বিবেচনা করে কাজ করে না। কিছু কাজ বা আচরণ পরিবর্তিত পরিস্থিতির উত্তেজনা থেকে ঘটে থাকে। মূলত আবেগ মানুষের অভ্যন্তরীণ অনুভূতি বা উত্তেজনা। মানুষের দেহে অভ্যন্তরীণ … Read more

error: Content is protected !!