বিমা কেন করা হয়?

মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তা থেকে সুরক্ষার জন্য আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হলো বিমা। এ চুক্তির মাধ্যমে ব্যক্তি বা ব্যবসায়ী তার সম্পদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পায়। এতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসায়িক কাজ করতে পারে। ফলে দেশে ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ হয়। ব্যক্তি জীবনেও বিমা আর্থিক নিশ্চয়তা দেয়। এসব কারণের জন্য বিমা করা হয়।

শেয়ার কী?

কোম্পানির মূলধনের সমান ও ক্ষুদ্র অংশের প্রতিটি একককে শেয়ার বলে। ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানির মূলধনের পরিমাণ পূর্বেই নির্ধারণ করা হয়। মূলধন নির্ধারণের জন্য মূলধন ইস্যুকারী কম্পটোলার এর কাছে আবেদন করতে হয়। নির্ধারিত মূলধনকে আবার কতগুলো অংশে ভাগ করা হয়। প্রতি অংশকে শেয়ার বলে। উৎসের ভিত্তি করে মূলধন দু’রকম হয়ে থাকে। যথাঃ ১) শেয়ার মূলধন … Read more

কার্যারম্বের অনুমতিপত্র বলতে কী বোঝায়?

পাবলিক লিমিটেড কোম্পানির ব্যবসায়িক কাজ শুরুর জন্য উদ্যোক্তাগণ নিবন্ধকের কাছ থেকে যে অনুমতি বা ছাড়পত্র লাভ করে, তাকে কার্যারম্বের অনুমতিপত্র বলে।এটি পাওয়ার জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে বিবরণপত্র, ন্যূনতম চাঁদা সংগ্রহ এবং যোগ্যতাসূচক শেয়ার কেনার ঘোষণাপত্র নিবন্ধকের কাছে দাখিল করতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে নিবন্ধক কার্যারম্বের অনুমতিপত্র দেয়। এ পত্র পাওয়ার পরেই পাবলিক লিমিটেড কোম্পানি … Read more

অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?

অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে যে বিমা করা হয়, তাকে অগ্নিবিমা বলে। জীবন বিমা ছাড়া অন্য সব বিমার আর্থিক ক্ষতি প্রতিস্থাপন করা যায়। অগ্নিবিমায় বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ দেয়। তাই অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।

ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় বিমা কোনটি?

ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় বিমা হলো জীবন বিমা। এ বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সময় শেষে বিমাগ্রহীতাকে বা তার মৃত্যুতে মনোনীত ব্যক্তিকে বিমাকৃত অর্থ দেয়। এ বিমা সাধারণত আর্থিক নিরাপত্তার জন্য করা হয়। কারণ, বিমাগ্রহীতার মৃত্যুতে বা কোনো অসুস্থতার ফলে তার পরিবার আর্থিক দুরবস্থার শিকার হতে পারে। জীবন বিমায় বিমাকরী প্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে মানুষের জীবন … Read more

error: Content is protected !!